সবশেষে বিয়ের প্রস্তাব প্রিয়াঙ্কাকে - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 15 June 2018

সবশেষে বিয়ের প্রস্তাব প্রিয়াঙ্কাকে


কথায় আছে, যা রটে তা কিছু হলেও ঘটে। মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে প্রেমের কথা বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া বারবার উড়িয়ে দিলেই তো আর হবে না। এই নায়িকার সঙ্গে নিকের প্রেমের প্রমাণ মিলছে পদে পদে। একসঙ্গে ডিনারে যাওয়া, নৌবিহারে খুনসুটি আর হাতে হাত ধরে আত্মীয়ের বিয়েতে উপস্থিত হওয়া ‘শুধু ভালো বন্ধুত্ব’ থেকে আরেকটু বেশি কিছুর ইঙ্গিত দেয়।
প্রিয়াঙ্কা চোপড়া আর নিককে একসঙ্গে ঘনিষ্ঠভাবে প্রথম দেখা যায় গত বছর। সে সময় মেট গালা উৎসবের লালগালিচায় তাঁদের চলাফেরা অনেকেই সন্দেহের চোখে দেখেন। প্রিয়াঙ্কা অবশ্য তাকে গুজব বলে ফুঁ মেরে উড়িয়ে দেন। এরপর বেশ কিছুদিন নিক-প্রিয়াঙ্কাকে একসঙ্গে দেখা যায়নি। গত মাস থেকে আবার তাঁদের একসঙ্গে ঘুরতে দেখা যাচ্ছে এবং তা আগের থেকে আরও ঘনিষ্ঠভাবে। গত মাসে মেগান মার্কেল ও প্রিন্স হ্যারির বিয়েতে অংশগ্রহণ করে প্রিয়াঙ্কা বাংলাদেশে আসেন। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে চার দিন পর যুক্তরাষ্ট্রে উড়াল দেন এই অভিনেত্রী। এরপর থেকে নিকের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন নতুন করে ছড়াতে থাকে।
সম্প্রতি ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কা আর নিককে একে অপরের ছবিতে রোমান্টিক মন্তব্য করতে দেখা যাচ্ছে। নিকের বন্ধুরা জানান, নিক নাকি প্রিয়াঙ্কাকে মনপ্রাণ দিয়ে ভালোবাসেন। তাঁর সঙ্গে শুধু সময় কাটানোর জন্যই এই সংগীত তারকা প্রেম করছেন না, বরং সাবেক এই বিশ্বসুন্দরীকে বিয়ে করে নাকি সংসারী হওয়ার কথাও ভাবছেন নিক জোনাস। বন্ধুদের তিনি বলেছেন, প্রিয়াঙ্কার সন্তানের বাবা হতে চান তিনি।


এদিকে প্রিয়াঙ্কাও তাঁর কাছের মানুষদের কাছে নিক জোনাসের অনেক প্রশংসা করেছেন। তাঁর সঙ্গে কাটানো সময়গুলো কতটা মধুর, সেই কথাও নাকি এই নায়িকা শেয়ার করেছেন বন্ধুদের সঙ্গে। যদিও প্রিয়াঙ্কার মা মধু চোপড়া সম্প্রতি এক সাংবাদিককে বলেছেন এসব গুজবে কান না দিতে। তাঁর মেয়ে বয়সে ছোট কোনো ছেলের সঙ্গে প্রেম করছেন না। কিন্তু নিক যে ইনস্টাগ্রামে সবার সামনেই প্রিয়াঙ্কাকে বললেন, ‘মুঝসে শাদি করো গে?’ (আমাকে বিয়ে করবে?) এর কী সাফাই দেবেন প্রিয়াঙ্কা?


মার্কিন গায়ক নিক জোনাস ও বলিউডের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এখন আছেন যুক্তরাষ্ট্রের আটলান্টিক শহরে। সেখানে নিকের একান্ত পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে যান এই দুই তারকা। গত সপ্তাহে এ কারণেই দুজনকে একসঙ্গে বিমানবন্দরে দেখা যায়। নিক ও প্রিয়াঙ্কা গত শনিবার আটলান্টিক সিটিতে একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নেন। বিয়েটা ছিল নিকের দূরসম্পর্কের বোন র‍্যাচেল টাম্বুরেলির। এই অনুষ্ঠানে নিকের পরিবারের সবাই উপস্থিত ছিলেন। বাইরের অতিথি বলতে বিয়ের আসরের মধ্যমণি ছিলেন ভারতীয় নায়িকা প্রিয়াঙ্কা। নিকের হাত ধরে বিয়ের আসরে ঢোকেন তিনি। নিক নিজের পরিবারের সবার সঙ্গে প্রিয়াঙ্কাকে পরিচয় করিয়ে দেন। এমনকি গত রোববার বিয়ে-পরবর্তী অনুষ্ঠানেও প্রিয়াঙ্কা ছিলেন সব আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। নিকের পাশে দাঁড়িয়ে তিনি কথা বলছিলেন ‘ফাইন্ড ইউ’ গানের গায়কের পরিবারের সদস্যদের সঙ্গে। 
পাপারাজ্জিদের ক্যামেরায় দুই ভুবনের এই দুই বাসিন্দা অহরহ ধরা পরছেন। ভেতরের খবর ফাঁস করে দিচ্ছেন তাঁদের কাছের অনেকেই। কোনো কিছুই তো আর গোপন থাকছে না। তাহলে এখন প্রেমের কথা খামাখা না লুকিয়ে প্রিয়াঙ্কা তা প্রকাশ করে দিলেইবা ক্ষতি কী?

No comments:

Post a Comment

Post Top Ad