জয়ন্ত সাহা,আসানসোলঃ পুরসভার ৫৫নং ওয়ার্ড তথা গোপালপুর অঞ্চলের একটি কমিউনিটি হলে শনিবার বাউরি সম্প্রদায় মানুষদের হাতে তপশিলি জাতির শংসা পত্র তুলে দেওয়া হয়।
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক প্রলয় রায় চৌধুরী, রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক,
এমআইসি অভিজিৎ ঘটক সহ আরো অনেকে ৷
এদিন প্রায় ১৭৮ জনের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। মহকুমা শাসক প্রলয়বাবু বলেন ,তপশিলি জাতি উপজাতির ক্ষেত্রে ১৯৫০সাল ও অন্যান্য অনগ্রসর জাতির ক্ষেত্রে ১৯৯৩থেকে রাজ্যে বসবাসের প্রমান পত্র থাকলেই শংসাপত্র পাওয়ার আবেদন করা যাবে ৷


No comments:
Post a Comment