ইন্দোনেশিয়ার সঙ্গে ১৫টি মউ স্বাক্ষর ভারতের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 2 June 2018

ইন্দোনেশিয়ার সঙ্গে ১৫টি মউ স্বাক্ষর ভারতের


 জাকার্তা (ইন্দোনেশিয়া) : প্রধানমন্ত্রীর জাকার্তা সফরে ইন্দোনেশিয়ার সঙ্গে ১৫টি মউ স্বাক্ষর করল ভারত। সই করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো। প্রতিরক্ষা, মহাকাশ প্রযুক্তি, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতাসহ আরও নানা বিষয়ে তথ্যের আদান প্রদান করতে চুক্তি হয় উভয় দেশের মধ্যে।
তিনদিনের বিদেশ সফরে মঙ্গলবার জাকার্তা পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর তিনি যাবেন মালয়েশিয়া ও সিঙ্গাপুর। ইন্দোনেশিয়া পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমে কালিবাতা ন্যাশনাল হিরোজ় সিমেট্রিতে মালা দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন। তারপর ইস্তানা মের্দেকা প্যালেসে গার্ড অফ অনার প্রদান করা হয় প্রধানমন্ত্রীকে।
প্রতিনিধি পর্যায়ের বৈঠকে উভয় দেশের একাধিক বিষয় নিয়ে আলোচনা হয় বুধবার। সেখানে ২০১৯-২০-তে উভয় দেশের কূটনৈতিক সম্পর্কের ৭০ বছর পূর্তি পালন করতে সম্মত হয় ভারত ও ইন্দোনেশিয়া। 

No comments:

Post a Comment

Post Top Ad