ঝর্নার জলে চিরতরে ভাসল বিজ্ঞানী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 4 June 2018

ঝর্নার জলে চিরতরে ভাসল বিজ্ঞানী


পরিবারের সঙ্গে ঘুরতে গিয়ে ঝর্নার জলে ভেসে গেলেন এক বিজ্ঞানী। দুর্ঘটনাটি ঘটেছে মাইসুরু থেকে ৪০ কিলোমিটার দূরে চুনচানাকাট্টে ঝরনায়। আজ সকালে পুলিশ তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

রবিবার সপরিবারে চুনচানাকাট্টে ঝরনা দেখতে যান বিজ্ঞানী সোমশেখর। তিনি সেন্ট্রাল ফুড টেকনোলজিক্যাল রিসার্চ ইন্সটিটিউট অফ মাইসুরু(CFTRI)-তে কর্মরত ছিলেন। আচমকাই ঝর্নার জলের তোড়ে ভেসে যান তিনি। খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ। সোমবার সকালে বিজ্ঞানী সোমশেখরের দেহ উদ্ধার হয়েছে।
পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। তবে তাঁর পরিবারের বাকিরা নিরাপদেই রয়েছেন বলে জানা গেছে।

No comments:

Post a Comment

Post Top Ad