সালিশি সভায় ডাক! কুপিয়ে খুন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 4 June 2018

সালিশি সভায় ডাক! কুপিয়ে খুন



সালিশিসভার নাম করে এক যুবককে ডেকে এনে কুপিয়ে খুনের অভিযোগ উঠল স্থানীয় একটি ক্লাবের সদস্যদের বিরুদ্ধে। নিহতের নাম আজ়াদ আলি মণ্ডল ওরফে রাজা (৩৩)। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের দক্ষিণ কাজিরহাট এলাকার। অন্যদিকে, নিহতের বিরুদ্ধে এক ক্লাব সদস্যকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। গুলিবিদ্ধ ক্লাব সদস্য আলমগির মণ্ডল গুরুতর জখম অবস্থায় জোকার ESI হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা রয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ।

গ্রামে এক মহিলার সঙ্গে এক যুবকের অবৈধ সম্পর্ক নিয়ে স্থানীয় হঠাৎ সংঘ ক্লাবে কাল সন্ধ্যায় সালিশিসভা ডাকা হয়েছিল। ওই যুবকের আত্মীয় আজ়াদ। তাকেও ডাকা হয় সালিশিসভায়। সেখানে ক্লাব সদস্যদের সঙ্গে আজ়াদের বচসা বাধে। তখন আজ়াদ বন্দুক বের করে ক্লাব সদস্য আলমগির মণ্ডলকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। তারপর ক্লাবের সদস্যরা উত্তেজিত হয়ে বেধড়ক মারধর করে আজ়াদকে। বেধড়ক মার ও ধারালো অস্ত্রের আঘাতের ফলে ঘটনাস্থানেই মৃত্যু হয় ওই যুবকের।

জানা যায়, দীর্ঘদিন ধরেই অসাধু কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল নিহত আজ়াদ ওরফে রাজা। বর্তমানে এই এলাকায় মাদক কারবার করত সে। নিহতের পরিবারের অভিযোগ, মহিলা সংক্রান্ত বিষয়ে সালিশিসভার নাম করে ডেকে রাজার কাছে পঞ্চাশ হাজার টাকা তোলা চায় ক্লাবের সদস্যরা। তা দিতে অস্বীকার করায় তাকে পিটিয়ে খুন করা হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad