শাহরুখের স্যালুট পাওয়ার যোগ্যতা কার বেশি? ঐশ্বরিয়া নাকি দীপিকার? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 1 June 2018

শাহরুখের স্যালুট পাওয়ার যোগ্যতা কার বেশি? ঐশ্বরিয়া নাকি দীপিকার?


শাহরুখ খানের নায়িকা হয়ে প্রতিষ্ঠা পাওয়াদের নামের তালিকাটা বেশ দীর্ঘই হবে। বলিউড কিংয়ের নতুন কোনো ছবির ঘোষণা আসলেই জল্পনা কল্পনা শুরু হয়ে যায় কে হবেন শাহরুখের নায়িকা? বর্তমানে আনন্দ এল রায়ের ‘জিরো’ সিনেমাটি নিয়ে ব্যস্ত শাহরুখ। ছবিটিতে তার বিপরীতে আছেন ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা।এরই মধ্যে আরও একটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার কথা চলছে শাহরুখ খানের। ছবিটি ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মার জীবনবৃত্তান্ত অবলম্বনে নির্মিত হবে। ‘স্যালুট’ নামের এই চলচ্চিত্রের শুটিং শুরু হতে আরও বেশ কিছু দিন সময় লাগবে।

‘স্যালুট’ চলচ্চিত্রে যে শাহরুখ খান অভিনয় করবেন সেটা নিশ্চিত করেছেন ছবির পরিচালক মহেশ মাথাই। কিন্তু শাহরুখ খানের বিপরীতে কে হচ্ছেন এ চলচ্চিত্রের নায়িকা? এ সম্পর্কে পরিচালক মহেশ মাথাই বলেছেন, ‘শাহরুখ খানের বিপরীতে দীপিকা পাডুকোন অথবা ঐশ্বরিয়া রাই বচ্চন থাকতে পারেন। তবে, কে হবেন সেই প্রত্যাশিত নায়িকা তা পরে জানানো হবে।’

মহেশ মাথাই আরও জানান, ‘স্যালুট’চলচ্চিত্রের কাজ চলতি বছরের শেষের দিকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

বছর জুড়েই শাহরুখ খান কর্মব্যস্ত সময় কাটান। নতুন চলচ্চিত্রের পরিকল্পনা, শুটিং, বিভিন্ন ঘরোয়া অনুষ্ঠানে যোগদানসহ জাতীয় ও আন্তর্জাতিক চলচ্চিত্র মেলায় অংশগ্রহণ আর পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানো সবই চলে রুটিন মাফিক। আর একের পর এক সিনেমার চমক দিয়ে চলছেন এখনও। ‘জিরো’ সিনেমাটির পরেই শাহরুখ ব্যস্ত হয়ে পড়বেন ‘স্যালুট’ নিয়ে।

No comments:

Post a Comment

Post Top Ad