জন্মদিনে কি করবেন সোনম? ফাঁস হল পরিকল্পনা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 6 June 2018

জন্মদিনে কি করবেন সোনম? ফাঁস হল পরিকল্পনা



বিয়ের পর থেকে নিশ্বাস ফেলার অবকাশ নেই সোনম কাপুর আহুজার। হানিমুন না গিয়ে পাড়ি দিলেন কান চলচ্চিত্র উৎসবে। ফিরে এসেই ব্যস্ত হয়ে পড়েন `বিরে দি ওয়েডিং`-এর প্রোমোশনে। ছবি মুক্তি পেয়েছে, বক্সঅফিসে প্রথম সপ্তাহে ব্যবসা করেছে সাড়ে ৩৭ কোটি টাকা।

আর এরই মধ্যে তার ৩৩তম জন্ম দিন উৎযাপন করা হবে ৯ জুন।তার জন্ম দিনকে কেন্দ্র করে ভক্তদের আগ্রহের কমতি নেই। এরই মধ্যে সোনম কাপুর জানিয়ে দিলেন তার এবারের জন্মদিন পালন করবেন স্বামী আনন্দ আহুজার লন্ডনের বাড়িতে।

সঙ্গে থাকবেন বোন রিয়া কাপুর, স্বামী আনন্দ আহুজা এবং তার কাছের বন্ধুরা।সোনম জানায়, লন্ডনে একটা কাজে যাব। আনন্দ আমার সঙ্গেই যাবে। কাজ শেষ হওয়ার পর আমার বোন রিয়া ওখানে চলে আসবে। তারপর ওখানেই বার্থডে সেলিব্রেশন হবে। তবে, কোনো জাকজমক নয়, খুব সাধারন, ঘরোয়া ভাবেই দিনটা কাটাব।

বাট ইট উইল বি স্পেশ্যাল।সেদিন ডায়েটিং-এর কোনো প্রশ্নই নেই। লাঞ্চ, ডিনার সবই রেস্তোরাঁয়। আর যে ফোনটায় প্রফেশনাল কল আসবে সেটা সুইচড অফ। সেদিন শুধু `চিলিং টাইম’।

কিন্তু, সোনমের আফসোস , তার সব বন্ধুরা লন্ডনে আসতে পারবেন না। তিনি ভীষণভাবে চাইছিলেন তার কাছের বন্ধু স্বারা ভাস্কর যেন জন্মদিনের দিন তার পাশে থাকে। কিন্তু কাজে আটকে পড়েছেন স্বারা।

No comments:

Post a Comment

Post Top Ad