পোশাক না পরেই রাস্তায় শ্রীদেবী-কন্যা ? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 6 June 2018

পোশাক না পরেই রাস্তায় শ্রীদেবী-কন্যা ?



খুব শিগগিরই বলিউডে অভিষেক হতে যাচ্ছে প্রয়াত নায়িকা শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুরের। সিনেমার শুটিং শেষ হলেও কাজের জন্য প্রায়ই ভক্তদের সামনে আসেন উঠতি তারকা। সেদিন এমনই এক কাজে বেরোতেই তাকে ঘিরে ধরে ফটোশিকারিরা। সেই ছবি প্রকাশ্যে আসতেই সমালোচনার শিকার হলেন জাহ্নবী।

মায়ের মতো মেয়েও ফ্যাশন সচেতন। ফটোশিকারিদের তোলা ছবিতেও দারুণ একটি টপ পরা অবস্থায় দেখা গেছে জাহ্নবীকে। সম্প্রতি তার এই পোশাক নিয়ে তুমুল আলোচনা চলছে। নেটিজেনদের একাংশের মতে, সুন্দর টপ পরলেও প্যান্ট পরতে ভুলে গিয়েছেন জাহ্নবী।

কারণ ছবি দেখে মনে হচ্ছিল, জাহ্নবী টপ পরেছেন ঠিকই, কিন্তু তার নিচে কোনো পোশাক পরেননি! কিন্তু আসল ঘটনা আদৌ তা নয়। জাহ্নবীর টপের নিচে ঢাকা পরে গিয়েছিল তার শর্টস। আর তাতেই নেট দুনিয়া ব্যবহারকারীদের রোষের মুখে পড়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে জাহ্নবীর ছবি পোস্ট করে কেউ একজন লিখেছেন, ‘বেচারি তাড়াহুড়োয় জিনস পরতে ভুলে গিয়েছে।’ আবার আরেকজন লিখেছেন, ‘কেউ একে কাপড় কিনে দিন।’

তবে সমালোচনা যেমন রয়েছে, জাহ্নবীর প্রশংসাও করেছেন অনুরাগীদের একটা বড় অংশ। কেউ লিখেছেন, ‘তার পোশাক বেশ পছন্দ হয়েছে আমার।’ কেউ আবার লিখেছেন, ‘জাহ্নবী খুব সুন্দর এবং আকর্ষণীয়।’

সূত্র: হিন্দুস্তান টাইমস

No comments:

Post a Comment

Post Top Ad