বছরের শুরুর দিকে মার্চে সোনম-আহুজার বিয়ের খবর ভাইরাল হয়েছিল। পরে তা ভুয়ো প্রমাণিত হলেও খবর আসলে সত্যি ছিল। কারণ সত্যি সত্যি ১২ মার্চ সোনমের বিয়ে হওয়ার কথা ছিল। এক রেডিও সাক্ষাৎকারে ঘটনার বিস্তারিত জানিয়ে স্বরা বলেন, ‘আমার ভাইয়ের বিয়েও ১২ মার্চ ঠিক হয়েছিল, পরে সোনমের বিয়েও একই দিন ধার্য হয়। এ নিয়ে কয়েক দিন ওর ভীষণ মন খারাপ ছিল। ও চাইছিল যেন আমার ভাইয়ের বিয়েটা পিছিয়ে যায়। কিন্তু সেটা সম্ভব ছিল না।’ শেষ পর্যন্ত নিজের বিয়েই দুই মাস পিছিয়ে দেন সোনম। এ নিয়ে বন্ধুর প্রতি কৃতজ্ঞতার শেষ নেই স্বরার, ‘ও খুব বড় হৃদয়ের মানুষ। অনেকেই এমন সিদ্ধান্ত নিতে সাহস করত না। কিন্তু সে সোনম বলেই পেরেছে।’
অনেক দিন হলো সোনম কাপুর আর স্বরা ভাস্কর ভালো বন্ধু। তাঁদের এর আগে ‘রানঝানা’ ও ‘প্রেম রতন ধন পায়ো’তে একসঙ্গে দেখা গেছে।

No comments:
Post a Comment