নতুন প্রেমে মজেছেন শ্রীলেখা ? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 6 June 2018

নতুন প্রেমে মজেছেন শ্রীলেখা ?



টলিউড অভিনেত্রী শ্রীলেখা। ব্যক্তি জীবনে ভালোবেসে বিয়ে করেছিলেন শিলাদিত্যকে। তাদের ঘরে রয়েছে এক কন্যা সন্তান। তবে দীর্ঘদিনের সংসার জীবনের ইতি টেনে বর্তমানে মেয়েকে নিয়ে আলাদা থাকছেন শ্রীলেখা।

সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন এই অভিনেত্রী। এ আলাপচারিতায় প্রেম-বিয়েসহ নানা বিষয় উঠে এসেছে। এ সময় তাকে প্রশ্ন করা হয়, আপনি নাকি নতুন সম্পর্কে জড়িয়েছেন?

জবাবে শ্রীলেখা বলেন, ‘তা ঠিক জানি না। তবে আমার থেকে বয়সে ছোট এক বিশেষ বন্ধু আছে। ওর সঙ্গে অভিনয়ও করছি। কিন্তু মাঝেমধ্যেই ওকে ফোন থেকে বা জীবন থেকেও ব্লক করে দিই। পাঁচ বছর একা থাকতে থাকতে একা থাকাটা উপভোগ করি।  বিয়ে তো করব না, এটা নিশ্চিত। প্রথম থেকেই জানি, এ সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। তবে একটা মায়া আছে, ভালোবাসা আছে। কিন্তু ২০-৩০ বছর বয়সে যে প্রেম ছিল তা এখন নেই।’

তিনি আরো বলেন, ‘ওর বয়সটা কম, আবেগ অনেক বেশি। ওর ব্যাপারটা অনেক বেশি প্রকট আর সেটা বয়সের কারণেই হচ্ছে। ওই বয়সে আমার স্বামীর(প্রাক্তন) জন্য যে আকুতিটা ছিল তার বিপরীতে সে (স্বামী) আমার মতো করে আমাকে প্রতিদান দিত না। ঠিক একইভাবে আমি এখন ওর(প্রেমিক) আকুতির প্রতিদান দিতে পারছি না। এটা অদ্ভুত একটি আবর্ত চক্র। আসলে প্রেম বিষয়টাই এখন মোহ।’

অভিনয় ক্যারিয়ারে শ্রীলেখা ‘মন্দ মেয়ের উপাখ্যান’, ‘এক মুঠো ছবি’, ‘কাঁটাতার’, ‘আশ্চর্য প্রদীপ’, ‘চৌকাঠ’-এর মতো অনেক দর্শকপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়েছেন। শুধু টালিগঞ্জেই সীমাবদ্ধ থাকেননি শ্রীলেখা। তিনি বলিউডের জনপ্রিয় চিত্রনায়ক আমির খানের সঙ্গে জুটি বেঁধে একটি বিজ্ঞাপনেও কাজ করেছেন। এছাড়া কমেডি শো ‘মীরাক্কেল’-এর বিচারক হিসেবেও রয়েছে তার জনপ্রিয়তা।

No comments:

Post a Comment

Post Top Ad