'আমি কঠোর পরিশ্রম করি, কারণ নতুনরা ভাল কাজ করছে' - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 6 June 2018

'আমি কঠোর পরিশ্রম করি, কারণ নতুনরা ভাল কাজ করছে'


জনপ্রিয় বলিউড অভিনেতা সালমান খান। তার সিনেমা মানেই বক্স অফিস হিট। কিন্তু নতুনদের সঙ্গে পাল্লা দিয়ে টিকে থাকতে কঠোর পরিশ্রম করেন এ অভিনেতা।

সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন সালমান। এতে তার তারকাখ্যাতি ও নতুনদের সঙ্গে প্রতিযোগিতা নিয়ে কথা বলেন তিনি।

সালমান খান বলেন, ‘১৯৮০ সালের শেষ দিকে আমি যখন অভিনয় শুরু করি, তখন আমার সিনিয়রদের দেখতাম ও ভাবতাম, কখনো কি দিলীপ কুমার, রাজেশ খান্না, অমিতাভ বচ্চনের মতো তারকাখ্যাতি পাব! এখন আমার মনে হয়, জুনিয়র ও তাদের ভক্তদের সঙ্গে পাল্লা দিয়ে টিকে থাকা দশগুণ কঠিন। আমাদের মতো সিনিয়র অভিনেতারা সবকিছু সহজে পাচ্ছে না, আবার আমরা উঠতি অভিনয়শিল্পীদেরকে সহজে ছাড় দিচ্ছি না। যদিও তা মোটেও সহজ হচ্ছে না।’

তিনি আরো বলেন, ‘আমি কঠোর পরিশ্রম করি কারণ নতুনরা অনেক ভালো কাজ করছে। অভিনয় ক্যারিয়ারের বয়স দিয়ে আমাদের শারীরিক গঠন, সিনেমা ও অভিনয়ের ব্যাপারে সন্তুষ্ট থাকা যাবে না।’

বর্তমান সময়ে কোন অভিনেতার মধ্যে নিজেকে খুঁজে পান এমন প্রশ্নের উত্তরে বজরঙ্গি ভাইজান অভিনেতা বলেন, ‘বরুণ ধাওয়ান। সে আমার সামনে বড় হয়েছে এবং তার মধ্যে কিছুটা আমার, সঞ্জয় দত্ত ও গোবিন্দর মিশ্রণ রয়েছে। সে শুধু আমাদের ভালো দিকটাই নিয়েছে।’

সালমান খান অভিনীত মুক্তি প্রতীক্ষিত সিনেমা রেস-থ্রি। ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৫ জুন মুক্তি পাচ্ছে সিনেমাটি। বিগত কয়েক বছর ঈদে মুক্তিপ্রাপ্ত সালমানের বেশির ভাগ সিনেমাই ব্যবসাসফল হয়েছে। ধারণা করা হচ্ছে, এটিও তার ব্যতিক্রম হবে না।

সালমান ছাড়াও রেস-থ্রি সিনেমায় অভিনয় করছেন অনিল কাপুর, ববি দেওল, জ্যাকলিন ফার্নান্দেজ, ডেইজি শাহ প্রমুখ। এটি পরিচালনা করেছেন রেমো ডিসুজা। সিনেমাটি প্রযোজনা করেছেন রমেশ তাওরানি।

No comments:

Post a Comment

Post Top Ad