প্রচন্ড দাবদাহের পর একটু স্বস্তির বৃষ্টি শিল্পাঞ্চলের জনগন হাঁপ ছেড়ে বাঁচল কিন্তু তার মধ্যেই বাজ পড়ে মৃতু হলো দু জনের।
রাণীগঞ্জ থানার জেকেনগর ওল্ড মাইন্স কোয়ার্টার সংলগ্ন মাঠে এলাকার বন্ধুদের সাথে ফুটবল খেলছিল এলাকার বাসিন্দা জেকেনগর হাই স্কুলের অষ্টম শ্রেনীর ছাত্র রমানন্দ কোড়ার ১৪ বছরের ছেলে ঋৃতিক কোড়া,হঠাৎ প্রচন্ড আওয়াজ হয়ে বাজ পড়ে,সাথে সাথে লুটিয়ে পড়ে সে।পুলিশ তাকে জেলা হাসপাতালে নিয়ে আসলে মৃত ঘোষনা করেন।
অন্যদিকে, বারাবনি থানার আমনালার বাসিন্দা ৫২ বছরের তপন বাউড়ী দুপুর বেলা মাঠে কাজ দেখাশোনা করতে যায়,হঠাৎ বৃষ্টি নেমে যাওয়াতে একটি গাছের নীচে দাঁড়ায়।গাছের উপর হঠাৎ বাজ পড়ে তপন অচৈতন্য হয়ে পড়লে এলাকাবাসীরা জেলা হাসপাতালে নিয়ে আসলে মৃত ঘোষনা।এলাকায় শোকের ছায়া।

No comments:
Post a Comment