চালান জাল - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 1 June 2018

চালান জাল



স্নেহা চক্রবর্তী, বীরভূম: বীরভূমে ভূমি দফতর থেকে পাথর নেওয়ার জন্য যে চালান দেওয়া হচ্ছে সেই চালান জাল বলে প্রায় ১৫টি পাথরের গাড়ি আটকে দেয় বাঁকুড়া প্রশাসন । জাল চালানের অভিযোগে প্রতি পাথরের গাড়ি থেকে প্রায় এক লক্ষ টাকা জরিমানা ধার্য করে বাঁকুড়া জেলা  ভূমি দফতর । এর প্রতিবাদে ওই সব গাড়ির মালিক বীরভূমের  সিউরি আবদার পুর ভূমি দফতরের চেক পোষ্টে বিক্ষোভ দেখায় । অস্থায়ী অফিস ভাংচুর করার চেষ্টা করে বলে অভিযোগ । তাদের দাবি, এখানে যে চালান দেওয়া হচ্ছে সেই চালান সঠিক বলে গাড়ি ছাড়ার ব্যবস্থা করুক বীরভূম ভূমি দফতরের আধিকারিক । এই বিক্ষোভের জেরে জাতীয় সড়ক বেশ কিছুক্ষন অবরুদ্ধ হয়ে পরে । সিউরি থেকে পুলিশ গিয়ে তাদের সাথে আলোচনা করে বিক্ষোভ তুলে নেয় গাড়ির চালক ও মালিক পক্ষ ।

No comments:

Post a Comment

Post Top Ad