যমজ বোন। একেবারে একই রকম চেহারা। তাতেও ভালই চলছিল। কিন্তু বড় হয়ে তারা বিয়ে করেছেন যমজ ভাইকে। আর তাতেই বাঁধল যত গণ্ডগোল। বর, বউকে চিনতে পারে না। এই ভাবে আর কতদিন চলা যায়? শেষমেশ বাধ্য হয়ে নিজেদের চেহারা বদলে ফেলার সিদ্ধান্ত নিলেন এক দম্পতি। প্লাস্টিক সার্জারির পথেই হাঁটতে হল তাদের। যাতে অন্তত একটু অন্যরকম দেখায়।
চীনের শাংসি এলাকার ঘটনা। দিনের পর দিন চলছিল এই কনফিউশন। কে বউ, কে শালী তা ঠিকঠাক বাছাই করতেই নাজেহাল হয়ে পড়েছিলেন দুই ভাই। অবশেষে সমাধানের পথে আসতে চাইলেন ওই দুই দম্পতি।
দুই যমজ ভাইয়ের নাম ঝাও জিং আর ঝাও জুয়ান। তাদের স্ত্রীরা হলেন ইউং ফেই আর ইউং ইয়াং। চারজনই কথা বলেন চিকিৎসকের সঙ্গে। সাংহাইয়ের হাসপাতালে সার্জারি করাতে যান তারা। বিপত্তির জায়গা আরো আছে! এরা যে শুধু দেখতে একই রকম তাই নয়, এদের কন্ঠস্বর এক, এমনকি মুখের প্রতিক্রিয়াও একইরকম দেখায়!
এরা একই দিনে বিয়ে করেছিলেন। বিয়ের সময় আংটি পড়াতে গিয়েও তাদেরকে বেশ সতর্ক থাকতে হয়েছিল যাতে ভুল না হয়ে যায়।
চিকিৎসকরা জানিয়েছেন, তারা পুরো চেহারা বদলে দেবেন না। তবে মুখে এমন কিছু চিহ্ন দেবেন যাতে অন্তত সহজেই চেনা যায়।

No comments:
Post a Comment