প্রেমের টানে কাঁটা তাঁর টপকে প্রেমিকা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 22 June 2018

প্রেমের টানে কাঁটা তাঁর টপকে প্রেমিকা


জানা গেছে, তপন থানার সীমান্ত এলাকার গোপালনগর এলাকায় বাড়ি শরিফা খাতুনের (নাম পরিবর্তিত)। স্থানীয় একটি স্কুলের ক্লাস এইটের ছাত্রী সে। কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডে জমি থাকার সুবাদে চাষ ও ঘাস কাটার জন্য মাঝে মধ্যেই ওপারে যেত শরিফা। ওপারে যাতায়াতের ফলে মাস কয়েক আগে বাংলাদেশের এক যুবক করিম বাবুর(২৩) সঙ্গে পরিচয় হয়েছিল। ধীরে ধীরে প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়ে পড়ে তারা। কাঁটাতারের ওপারেই দেখা হত তাদের। এমনকী কাঁটাতারের ফাঁক দিয়ে বাংলাদেশি ওই যুবক বেশ কয়েকবার ভারতেও ঢুকে পড়ে। 

রবিবার (১৭ জুন) বিকেলে ঘাস কাটার নাম করে শরিফা কাঁটাতারের ওপারে যায়। সেখান থেকে সে প্রেমিক করিম বাবুর সঙ্গে দেখা করতে তার বাড়ি চলে যায়। করিমের বাড়ি বাংলাদেশের নওগাঁ জেলার আইহাই এলাকায়। পরেরদিন তপন থানায় মেয়ের নিখোঁজের অভিযোগ দায়ের করে শরিফার পরিবার। এরপরই তপন থানার পুলিশ বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী BGB ও ভারতের BSF-র সহায়তায় আজ শরিফাকে উদ্ধার করে। মেয়েকে পেয়ে খুশি শরিফার পরিবার।

এই বিষয়ে তপন থানার OC সৎকার সাংবো বলেন, “অভিযোগ পেয়েই তদন্তে নামি। নিখোঁজ কিশোরী বাংলাদেশে আছে জানতে পেরে BGB ও BSF-র সঙ্গে যোগাযোগ করি। আজ বাংলাদেশ থেকে তাকে উদ্ধার করা হয়েছে। চাইল্ড লাইনের মাধ্যমে তাকে পরিবারের হাতে তুলে দেওয়া হবে।”

No comments:

Post a Comment

Post Top Ad