‘নারীরা হয় উভকামী নতুবা লেসবিয়ান, কখনোই স্ট্রেট নয়।’ এমন চমকে ওঠার মতো তথ্য উঠে এসেছে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব অ্যাসেক্স’র এক গবেষণায়।
এই বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি বিভাগের প্রভাষক ড. জেরাল্ফ রিগারের নেতৃত্বে গবেষণার বিষয়টা ছিল ভিন্ন। তারা গবেষণা করছিলেন, নারীরা ঠিক কিসে উত্তেজনা অনুভব করেন সেই বিষয়ে। ৩৪৫ জন নারীর ওপর এই সমীক্ষা করা হয়েছে। এই গবেষণায় ‘আই ট্র্যাকিং ডিভাইস’ বা চোখের মণির সঞ্চালনা বিষয়ক যন্ত্রকে বিশেষ কাজে লাগানো হয়েছে। এতে আরো একটি ফল পাওয়া গেছে। তা হলো, যখনই কোনো ব্যক্তি যৌন উত্তেজনা অনুভব করেন, তখনই তার চোখের মণি প্রসারিত হয়।
গবেষণায় নারীদের ওপর এই তত্ত্ব প্রয়োগ করে দেখা গিয়েছে, তারা সুন্দর পুরুষ এবং সুন্দরী নারীদের প্রতি সমানভাবে যৌন উত্তেজনা অনুভব করেন। তবে এ ক্ষেত্রে স্বাভাবিক নারীদের তুলনায় সমকামী নারীরা বেশি প্রতিক্রিয়া দেখিয়েছেন। এ দিক থেকে পুরুষদের ক্ষেত্রে তাদের পছন্দের যৌনসঙ্গীর প্রতি সম্পূর্ণ আলাদা প্রতিক্রিয়া হয়।
ড. জেরাল্ফ রিগার বলেন, ‘পুরুষদের সেক্সুয়াল রোল প্রেফারেন্স অনেক বেশি সরল। কিন্তু নারীদের ক্ষেত্রে ব্যাপারটি আদৌ সে রকম নয়। এটা এখনও অনেকটা রহস্যে মোড়া।’ নারীদের ক্ষেত্রে পোশাক, হাঁটাচলা অনেক কিছুই পুরুষদের মতো হতে পারে। যেটা পুরুষদের ক্ষেত্রে ততটা হয় না বলেও জানান তিনি।

No comments:
Post a Comment