গলায় ফাঁস! আত্মঘাতী প্রৌঢ়া - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 12 June 2018

গলায় ফাঁস! আত্মঘাতী প্রৌঢ়া


গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক বৃদ্ধা।ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুর থানার পুরকাইত পাড়া এলাকায়। মৃতা সন্ধ্যা পুরকাইত (৭১)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যাদেবী বয়স জনিত কারণে খিটখিটে হয়ে গিয়েছিলেন। গত ১২ বছর আগে তাঁর স্বামী মারা যান। তারপর থেকেই এক ছেলে বৌমা ও নাতনিকে নিয়ে ছিল তাঁর সংসার। সম্প্রতি তিনি ডায়াবেটিস ও সুগার রোগে আক্রান্ত হন। এরপর থেকেই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। মানসিক অবসাদ থেকেই তিনি আত্মঘাতী হয়েছেন বলে, পরিবারের দাবি। তবে পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে পাঠিয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad