পণের দাবিতে খুন গৃহবধূ !! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 13 June 2018

পণের দাবিতে খুন গৃহবধূ !!


বিয়ের আট বছর পরেও পনের টাকার জন্য চাপ ও অবৈধ সম্পর্কে জড়িয়ে পরে স্ত্রীকে পরিকল্পনা মাফিক খুন । অভিযোগ পরিবারের। খুনের মামলা রুজু করল পুলিশ।

ঘটনাটি অশোকনগর থানার গুমা দক্ষিণ এলাকার। আট বছর আগে আমডাঙ্গা থানার রামপুর এলাকার হাবিবার সাথে অশোকনগর গুমা এলাকার ফিরোজ হকের বিয়ে হয়। তাদের দুটি সন্তান রয়েছে।  গৃহবধু হাবিবা খাতুনের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকে তাকে শারীরিক ও মানসিক ভাবে অত্যাচার করতো এবং বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিত। কিন্তুু বাবার আর্থিক অবস্থা খারাপ থাকার দরুন সব সময় মেয়েকে সাহায্য  করতে পারতো না বাবা কাশেমুল হক। এছাড়া দীর্ঘ দিন ধরে বাইরে একাধিক মহিলার সাথে ঘনিষ্ঠতা ছিল ফিরোজের, এমনটাই তাদের অভিযোগ।

পরিবার সূত্রে খবর , মঙ্গলবার সকাল নটার সময় গৃহবধুর বাড়িতে ফোন করে ফিরোজ জানায় তাদের মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।  হাবিবার পরিবারের দাবী মেয়ে সকাল সাতটার সময় ফোন করে কথা বলেছে সেই মেয়ে এমন কি ঘটলো যে নটার সময় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো।  তাদের দাবি জামাই ফিরোজ মেরে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছে।  দেহ ময়নাতদন্ত করার জন্য বারাসাত পাঠানো হয়েছে। ঘটনার লিখিত অভিযোগ দায়ের অশোকনগর থানায়। তদন্তে অশোকনগর থানা।

No comments:

Post a Comment

Post Top Ad