একবার ভেবে দেখুন তো, এক কাপ কফির দাম ১০ লাখ টাকা! বিশ্বাস হচ্ছে না তাই তো? ভাবছেন এটা কখনোই হতে পারে না। তাহলে আপনি ভুল ভাবছেন! কারণ এমন ঘটনাই ঘটে চলেছে ভেনেজুয়েলায়। দেশটিতে এক কাপ কফি বিক্রি হচ্ছে ১০ লাখ টাকায়। শুধু কফি নয়, সেখানে অন্যান্য জিনিসপত্রের দামও একই হারে বেড়েছে।
এ নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ। ব্লুমবার্গের ওই প্রতিবেদনে বলা হয়েছে, ভেনেজুয়েলায় কম বেতন পাওয়া একজন শ্রমিকের এখন যে আয় তা দিয়ে তিনি মাত্র ৫ কাপ কফি খেতে পারেন।
ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, দেশটিতে বর্তমানে মুদ্রাস্ফীতি বিরাজ করছে। ২০১৭ সালে মুদ্রাস্ফীতি বেড়ে হয়েছে ৪৩ হাজার ৩৭৮ শতাংশ। এ কারণে সেখানে দ্রব্যমূল্য বাড়ছে দ্রুততার সঙ্গে। এর সঙ্গে তাল মিলিয়ে ছাপানো হচ্ছে নতুন টাকা। এতে মহাসংকটে পড়েছে দেশটির সাধারণ মানুষ।

No comments:
Post a Comment