‘হযবরল’র বিড়াল চোখ মারে। কথাও বলে। ফ্যাচ ফ্যাচ করে হাসেও। সে আবার রূপও বদলে ফেলতে পারে। এসবই তো গল্পের পাতায়। মানুষের মতো কি আর বিড়ালের চলন হতে পারে! কিন্তু নেট দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে এক মানুষমুখী বিড়াল। হ্যাঁ, ঠিকই পড়ছেন।
বিড়ালটিকে দেখলে মনে হবে, মানুষের মুখ বসিয়ে দেওয়া হয়েছে। বিড়ালের মুখ পুরো গোলাকৃতি এবং তার স্থির দৃষ্টি দেখলে মনে হবে, বিড়াল নয়, কোনও মানুষই তাকিয়ে রয়েছে আপনার দিকে।
রাশিয়ার একটি ক্যাট ব্রিডিং সংস্থা এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, এই বিড়াল ছানাটির নাম শিমেরা।
প্রথমে অনেকেই মনে করেছিলেন যে, বিড়ালের এই ছবিটি আসল নয়। কিন্তু তার পরে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ও ইউটিউবে ছড়িয়ে পড়ে শিমেরার ছবি।
থাকতে থাকতে পোষ্যরা বাড়ির সদস্যই হয়ে যায়। আর সেই পোষ্যের মুখের আকৃতি যদি মানুষের মতো হয়, তাহলে তো উপরি পাওনা। মনে হবে, বেড়াল নয়, কোনও মানুষই বুঝি রয়েছেন গৃহস্থের সঙ্গে।

No comments:
Post a Comment