পুত্রবধূর বিয়েতে ১০০ কোটি যৌতুক দিলেন শ্বশুর - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 11 July 2018

পুত্রবধূর বিয়েতে ১০০ কোটি যৌতুক দিলেন শ্বশুর




ভারতে বধূ, হত্যা বধূ নির্যাতন, পারিবারিক হিংসা তো আছেই। কিন্তু সেই ভারতের উল্টোটাও যে আছে তা হয়তো অনেকেই জানেন না।
এমন ঘটনা দেখালেন গুজরাতের পোরবন্দরের বিজেপি সাংসদ বিঠল রাদাদিয়া । সেলুলয়েড চিত্র 'বাবুল' এর কাহিনী এবার বাস্তবে। ছেলের মৃত্যুশোক বুকে চেপে বিধবা পুত্রবধূর বিয়ে দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন। 
শুধু তাই নয় কন্যাদানের যৌতুক হিসেবে একশ’ কোটি টাকার সম্পত্তি দিয়ে আশীর্বাদ করলেন নবদম্পতিকে। সাত মাস আগে বিঠাল রাদাদিয়ার ছেলে কল্পেশ হৃদরোগে মারা যান।
কল্পেশের স্ত্রী মনীষা ও দুই ছেলেকে নিজের কাছেই রেখেছিলেন বিজেপির এই কৃষক নেতা। ছেলে মারা যাওয়ার পর থেকে তিনি মনীষাকে নতুন জীবনে ফিরে যাবার চেষ্টা করছিলেন বলে নেতার ঘনিষ্ঠ মহল সূত্র জানায়।
সে মোতাবেক নিজের ছোট ছেলের বন্ধু হার্দিক চোয়াটিয়ার সঙ্গে রাজকোট জেলায় চার হাত এক করে দিলেন বিঠল রাদাদিয়া। হার্দিক সুরাটের বাসিন্দা ও ললিতের সহকর্মী।

No comments:

Post a Comment

Post Top Ad