হাসনাবাদ থেকে শিয়ালদহ বাস পরিষেবা চালু - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 11 July 2018

হাসনাবাদ থেকে শিয়ালদহ বাস পরিষেবা চালু



নিজস্ব সংবাদদাতা : দীর্ঘদিন পর হাসনাবাদ থেকে কোলকাতা যাত্রার বাস পরিষেবা ফিরে পেল হাসনাবাদ হিঙ্গলগঞ্জ সহ সুন্দরবন অঞ্চলের প্রান্তিক মানুষরা। এর আগে হাসনাবাদ থেকে শ্যামবাজার 79C বাস পরিষেবা চালু ছিলো কিন্তু আনুমানিক বছর দশেক আগে থেকে সেই পরিষেবা থেকে বঞ্চিত হয় এই অঞ্চলের সাধারন মানুষ।

এদিন দুপুর বারোটা নাগাদ বসিরহাট দক্ষিন বিধানসভার বিধায়ক দীপেন্দু বিশ্বাসের হাত ধরে চালু হয় হাসনাবাদ থেকে শিয়ালদহ বাস পরিষেবা। উপস্থিত ছিলেন টাকী পৌরসভার উপপৌরপ্রধান আজিজুল গাজী, নয় নম্বর মহল্লা প্রধান চিন্ময় মণ্ডল, পনেরো নম্বর মহল্লা প্রধান উমা মন্ডল, হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির নব নির্বাচিত সদস্য তুষার মন্ডল সহ আরও অনেকে। যদিও এই মুহূর্তে বেসরকারি মালিকানায় চলবে এই বাস পরিষেবা তাতেই খুশি সাধারণ মানুষ কারণ তাদের কোলকাতা যাওয়ার জন্য এখন থেকে আর শুধু মাত্র ট্রেনের ভরসায় থাকতে হবে না।
   

  স্থানীয় বিধায়ক দীপেন্দু বিশ্বাস জানান, এই রুটে বর্তমানে কুড়ি টি বাস চলবে। তিনি আরও বলেন হাসনাবাদ সেতুর উদ্বোধনের পর লেবুখালি পর্যন্ত এই বাসের পরিষেবা মিলবে। এদিনের সভায় তিনি জানানা আগামী কিছু দিন পরেই বসিরহাট থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় যাওয়ার হেলিক্যপ্টার পরিষেবা পেতে চলেছে বসিরহাটবাসী। বাস উদ্বোধনের সাথে সাথে উপপৌরপ্রধান আজিজুল বাবু করা শুরে সতর্ক করেন বাস চালক ও কন্ডাক্টরদের উদ্দেশ্যে বলেন তারা যেন যাত্রীদের সাথে যথা সম্ভব ভালো ব্যাবহার করেন, যাত্রীদের পরিষেবায় যেন খামতি না থাকে।

No comments:

Post a Comment

Post Top Ad