শুয়ে থাকার বেতন ১১ লাখ টাকা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 20 July 2018

শুয়ে থাকার বেতন ১১ লাখ টাকা

শুয়ে থাকার বেতন ১১ লাখ টাকা
প্যারিস, ১৩ আগস্ট- টানা দু’মাস শুয়ে থাকতে হবে। সটান শুয়ে থাকা ছাড়া কোনো কাজ নেই। এটাই চাকরি। বেতন ১১ লাখ টাকা। এই জব প্রোফাইলে উপযুক্ত প্রার্থী খুঁজছে ফ্রান্সের স্পেস মেডিক্যাল রিসার্চ ইন্সটিটিউট। শুয়ে থাকা অবস্থায় যে ভার্চুয়াল ওয়েটলেসনেস আসবে তাতে মাইক্রোগ্র্যাভিটির প্রভাব দেখতে চান গবেষকরা। মহাকাশ গবেষণায় এই কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন তারা।
এ কাজের জন্য উপযুক্ত ব্যক্তিদের বয়স হতে হবে ২০ থেকে ৪৫ বছর। ধূমপানের অভ্যাস থাকলে চলবে না। থাকা চলবে না অ্যালার্জির প্রবণতাও। এরকম বিবিধ শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর বাছাই করা ২৪ ব্যক্তিকে দুই মাস শুইয়ে রাখা হবে। কোনো অবস্থাতেই ভূমিতে পা রাখা যাবে না। শয্যায় এদিক-ওদিক করতেই পারেন। তবে একটি কাঁধ অন্তত স্পর্শ করে থাকতেই হবে বিছানাকে। শুনতে স্বপ্নের চাকরি মনে হলেও অতটা সহজ কিন্তু নয়। কারণ শোয়া অবস্থাতেই করতে হবে দাঁত মাজা, স্নান করা, খাওয়া-টয়লেটসহ যাবতীয় শারীরবৃত্তীয় প্রক্রিয়ার কাজ। সেই সঙ্গে চলবে বহু পরীক্ষা-নিরীক্ষা।
দু’মাস পর যখন শয্যা থেকে ভূমিতে প্রথম পা দেবেন তারা তখন দেখা দিতেই পারে নানারকম শারীরিক সমস্যা। হাড়ের ঘনত্ব কমে যাওয়া, মাংসপেশিতে সমস্যা, মাটিতে পা ফেলার সমস্যা- এরকম বিপত্তি দেখা দিতেই পারে। তার জন্য পারিশ্রমিকও লোভনীয়। দুই মাসে ১১ লাখ টাকা।

No comments:

Post a Comment

Post Top Ad