১৮ লাখ ৮৬ হাজার টাকা টিপস দিলেন রোনাল্ডো - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 20 July 2018

১৮ লাখ ৮৬ হাজার টাকা টিপস দিলেন রোনাল্ডো

রাশিয়া বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে বান্ধবী ও পরিবার নিয়ে গ্রিসে ছুটি কাটাতে গিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সেখানে উঠেছিলেন কোস্টা নাভারিনো হোটেলে এবং থেকে ছিলেন বেশকিছু দিন।
রাশিয়া বিশ্বকাপে নিজের দেশের পরাজয় হলেও ক্রিশ্চিয়ানো রোনালদো কিন্তু ভালো খেলছেন। তবে বিশ্বকাপ জয় না করার কষ্টতো রয়েই গেছে। তবুও সব কষ্টকে ভুলে পরিবার নিয়ে গ্রিসে অবকাশ যাপনে যান ক্রিশ্চিয়ানো রোনালদো। সেখানেই একটি রিসোর্টের কর্মীদের জন্য রেকর্ড পরিমাণ বকশিস রেখে এসেছেন এই তারকা।
এই ৩৩ বছর বয়সী ফুটবলার পারিশ্রমীক প্রাপ্তির দিক থেকে খেলোয়াড়দের মধ্যে বিশ্বে তৃতীয় স্থানে আছেন। সেই বিলাসী রিসোর্টে তার অবস্থানটাও খরচবহুল হবে এটাই স্বাভাবিক। এত বড় তারকা এসেছেন, কাজেই রিসোর্টের কর্মীরা তাকে প্রাণখুলে সেবা দিয়েছেন। এ কারণে কর্মীদের প্রতি বেজায় খুশি তিনি। পেলোপনিস অঞ্চলের এই রিসোর্ট ছাড়ার আগে কর্মীদের জন্য কেবল টিপস হিসেবে ২৩ হাজার ডলারের চেক রেখে এসেছেন তিনি, যা বাংলাদেশি মুদ্রায় ১৮ লাখ ৮৬ হাজার টাকার সমান। ইনস্টাগ্রামের ছবিতে ওই রিসোর্টে রোনালদোকে তার পরিবারের সঙ্গে দারুণ সময় কাটাতে দেখা যায়।

No comments:

Post a Comment

Post Top Ad