চীন-রাশিয়া সীমান্তের একটি শহরের নাম সুইফেনি। সীমান্তের দুই পাশে দাঁড়িয়ে দুই দেশের পর্যটক৷ মাঝখানে পাতা রয়েছে একটি বিশাল রেললাইন। বেলা তিনটা বাজতেই দুই দেশেরই পাকা রাঁধুনিরা হাতা খুন্তি নিয়ে হাজির। রেললাইল হয়ে উঠল 'সিগরি'। মানে যেখানে কাবাব সেঁকা হয়। ঢালা হলো কাঠকয়লা। ধারানো হলো আগুন। লাল হয়ে চুল্লা জ্বলে উঠতেই কাবাব সেঁকা শুরু হলো।
প্রায় ১১২ মিটার দীর্ঘ রাস্তাজুড়ে তৈরি হয়েছে এই সিগরি। প্রত্যেকদিন এখানে সেঁকা হয় প্রায় ৩০০ কেজি মাংসের কাবাব। দুই দেশের প্রায় ৭০ জন রাঁধুনি এই কাবাব তৈরিতে অংশ নেন। চলে বেলা তিনটা থেকে রাত ন'টা পর্যন্ত। কাবাবের দৈর্ঘ্য ১১২.৩৭৪ মিটার।
চীনের রেললাইনের একটি পাত নিয়ে এসেই তাকে সিগরিতে পরিণত করা হয়েছে। দুইদেশের দর্শনীয় জায়গার মধ্যে এটি একটি অন্যতম দেখার বিষয়। যেটি সম্প্রতি স্থান নিয়েছে গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডেও।

No comments:
Post a Comment