জলে ডুবে মৃত্যু ২ শিশু - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 4 July 2018

জলে ডুবে মৃত্যু ২ শিশু



বাড়ির পাশে খেলা করতে গিয়ে পুকুরের জলে ডুবে মৃত্যু হল একই পরিবারের ২ শিশু কন্যার। বুধবার দুপুরে মুর্শিদাবাদে বড়ঞা থানা এলাকার ঘটনা। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে ওই এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে- এদিন দুপুরে স্থানীয় সুন্দরপুর গ্রামের সাহাপাড়ার বাসিন্দা বছর পাঁচেকের আমিরা খাতুন ও তার বোন আড়াই বছরের রুমি খাতুন বাড়ির বাইরে খেলা করছিল। অসাবধানতা বশত হঠাৎই পুকুরের জলে পড়ে যায় ছোট বোন রুমি খাতুন। তাকে বাঁচাতে জলে ঝাঁপ দেয় দিদি আমিরা খাতুনও। পরিবার সদস্যদের অজান্তেই পুকুরের জলে তলিয়ে যায় ২ বোন। পরে খোঁজাখুঁজি শুরু হলে গ্রামবাসীর সহযোগিতায় পুকুর থেকে তোলা হয় ২ শিশুর নিথর দেহ। মর্মান্তিক এই ঘটনায় শোকাহত হয় পরিবারের লোকজন সহ গ্রামবাসী। বড়ঞা থানার পুলিশ মৃতদেহ নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। 

সূত্রঃ নিউজভেলে

No comments:

Post a Comment

Post Top Ad