ভূত বিশ্বাসীদের জন্য সুখবরই বলা চলে। কারণ অনেকেই বিশ্বাস করেন ভূতেরা মাঝে মাঝেই মানুষের রূপ ধরে এসে ঘোরাফেরা করে আমাদের মধ্যেই। কিন্তু তাদের মোটেও চেনা যায় না। কিন্তু কিছু মার্কিন বিজ্ঞানী দাবি করেছেন, তারা এমন এক ধরনের সুগন্ধি আবিষ্কার করেছেন যা স্প্রে করলে চেনা যাবে আপনার পাশের মানুষটি জোম্বি (জিন্দা লাশ) কিনা।
সম্প্রতি আমেরিকান ক্যামিকেল সোসাইটি নামে একটি সংগঠন ঘোষণা দিয়েছে যে, তাদের বিজ্ঞানীরা এমন একটি সুগন্ধি আবিষ্কার করেছেন যার সুগন্ধে জোম্বিরা আকৃষ্ট হয়।
‘ইয়াউ ডি ডেথ’ নামে ওই স্প্রেটিতে নাকি রয়েছে তিন ধরনের গন্ধের মিশ্রণ। যার মধ্যে রয়েছে বিভিন্ন জিনিসের পচা গন্ধ, লাশের সোঁদা গন্ধ আর মিথানলের গন্ধের মিশ্রণ। যা অনেকটা পচা ডিম এবং নষ্ট হয়ে যাওয়া সেদ্ধ বাঁধাকপির গন্ধের কথা মনে করিয়ে দেবে।
এ ধরনের ভূত চেনার বিশেষ স্প্রে আবিষ্কারের কথা নাকি প্রথম মাথায় এসেছে নেবরাস্কার ডায়ানে বিশ্ববিদ্যালয়ের রসায়নবিদ রেচিলি বার্কসের। তিনি জানান, জোম্বিদের নিয়ে তৈরি হলিউড হরর সিরিজ ‘ওয়াকিং ডেড’ এর প্রথম সিজনটি দেখে এ ধরনের স্প্রে তৈরির কথা চিন্তা করেন তিনি। এরপরেই লেগে যান কাজে।
যদিও বার্কস জানান, তিনি বিশ্বাস করেন জোম্বি বলে আসলে পৃথিবীতে কিছু নেই। কিন্তু মানুষকে বিজ্ঞানের কথা শোনেতে আগ্রহী করার জন্য এটি ভালো প্রজেক্ট হতে পারে।

No comments:
Post a Comment