লিপস্টিক বেচে ২ বছরে তরুণীর আয় ৬৩ কোটি ডলার - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 13 July 2018

লিপস্টিক বেচে ২ বছরে তরুণীর আয় ৬৩ কোটি ডলার


মাত্র ২০ বছর বয়সেই সর্বকনিষ্ঠ ধনীর স্বীকৃতি পেয়েছেন মার্কিন তারকা কাইলি জেনার। ফোর্বস ম্যাগাজিনের শীর্ষ ৬০ ধনী স্বাবলম্বী নারীর তালিকায় সর্বকনিষ্ঠ সদস্য তিনিই।

২০১৬ সালে যাত্রা শুরু করে কাইলির প্রতিষ্ঠান কাইলি কসমেটিকস। লিপস্টিক ও লিপলাইনার বিক্রি থেকে মাত্র দুই বছরে তার আয় করেছে প্রায় ৬৩ কোটি ডলার। প্রতিষ্ঠানটির কারখানা রয়েছে চীনে। জার্মান বহুজাতিক প্রতিষ্ঠান পুমা ও অন্যান্য ব্র্যান্ডের সঙ্গে তার বাণিজ্যিক চুক্তি রয়েছে। এছাড়া রিয়েলিটি টিভি তারকা হিসেবেও পারিশ্রমিক পেয়েছেন তিনি।কাইলির সম্পদের পরিমাণ প্রায় ৯০ কোটি ডলার। শিগগিরই তা ১০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে মনে করছে ফোর্বস।
কাইলি জেনার এর আগে ২৩ বছর বয়সে ১০০ কোটি ডলারের মালিক হন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। কাইলি শিগগিরই তাকে পেছনে ফেলে দেবেন বলে আশা করা হচ্ছে।
ফোর্বসের শীর্ষ ৬০ ধনী স্বাবলম্বী নারীর তালিকায় ২৭তম স্থানে রয়েছেন কাইলি জেনার। মার্কিন গায়িকা টেলর সুইফট আছেন ৬০তম স্থানে। এছাড়া কাইলির সৎ বোন কিম কারদাশিয়ান আছেন ৫৭ নম্বরে।

No comments:

Post a Comment

Post Top Ad