টিনাকে বিয়ে করতে পাগল হয়েছিলেন সঞ্জয়! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 13 July 2018

টিনাকে বিয়ে করতে পাগল হয়েছিলেন সঞ্জয়!


সবে সবে মুক্তি পেয়েছে ‘সঞ্জু’। সঞ্জয় দত্তের মাদকাসক্তি, বান্ধবী, বেআইনি অস্ত্র আইনে জেলে যাওয়া, প্রায় সবকিছুরই ছোঁয়া রয়েছে পরিচালক রাজকুমার হিরানির এই সিনেমায়। মান্যতা দত্তের সঙ্গে বিয়ের আগে সঞ্জয় দত্তের জীবনে প্রায় ৩০৮ জন বান্ধবী ছিলেন বলেও একটি দৃশ্যে রণবীর কাপুরকে বলতে শোনা গিয়েছে। রিচা শর্মা, রিয়া পিল্লাই এবং মান্যতা দত্তের গলায় মালা পরিয়ে সাতপাক ঘুরলেও, টিনা মুনিমকে নাকি পাগলের মত ভালবাসতেন সঞ্জয় দত্ত।

যদিও, সুনীল দত্তের অপছন্দের পাত্রী হয়েও টিনা মুনিম কিন্তু কখনও সঞ্জয় দত্তকে তার পরিবারের কাছ থেকে আলাদা করে রাখতে চাননি। তার সঙ্গে বাবার সমস্যা হলেও, টিনা তাকে বুঝিয়ে বাড়ি পাঠাতেন বলেও জানান সঞ্জু। শুধু তাই নয়, তাদের মধ্যে একাধিক মতবিরোধ থাকলেও তাকে বুঝিয়ে শান্ত করতে পারতেন একমাত্র টিনাই।১৯৮১ সালে ‘রকি’-র শুটিংয়ের পর থেকেই টিনা মুনিমের সঙ্গে সম্পর্কে জড়ান সঞ্জয় দত্ত। সম্পর্কে জড়ানোর পর ৩ বছর ধরে টিনাকে বিয়ে করার জন্য পাগল ছিলেন সঞ্জয়। কিন্তু, টিনাকে বউমা হিসেবে পছন্দ ছিল না সঞ্জয় দত্তের বাবা সুনীল দত্তের। বাবার কারণেই টিনা মুনিমকে বিয়ে করতে পারেননি বলে একটি সংবাদমাধ্যমের সাক্ষাতকারে এক সময় জানান সঞ্জয় দত্ত।
শুধু তাই নয়, টিনার সঙ্গে অনেকের সম্পর্কের কথা শোনা গেলে রেগে যেতেন সঞ্জয় দত্ত। কিন্তু, টিনার সঙ্গে অন্য কারও সম্পর্ক নেই, বেশ কিছু মানুষ ভুল তথ্য ছড়াচ্ছেন বলেও সঞ্জয়কে বোঝাতেন টিনা। সেই সঙ্গে টিনার কেরিয়ারেও কোনও সময় হস্তক্ষেপ করেননি তিনি। তবে বান্ধবীর পোশাকআশাকের বিষয়ে সব সময়ই তিনি কড়া ধাচের ছিলেন বলেও ওই সংবাদমাধ্যমের সাক্ষাতকারে জানান সঞ্জয়।
কিন্তু, টিনা মুনিমের সম্পর্ক ভেঙে যায় শুধু মাত্র তার মাদকাসক্তির জন্য। ওই সংবাদমাধ্যমের সাক্ষাতকারে এমনও দাবি করেন সঞ্জয় দত্ত। প্রসঙ্গত টিনা মুনিমের সঙ্গে বিচ্ছেদের পর ১৯৮৭ সালে রিচা শর্মাকে বিয়ে করেন সঞ্জয় দত্ত।

No comments:

Post a Comment

Post Top Ad