ধর্মতলায় ২১ শে জুলাই দেখতে আসা নিউ কামারদের এক্সাইটমেন্ট দেখুন! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 20 July 2018

ধর্মতলায় ২১ শে জুলাই দেখতে আসা নিউ কামারদের এক্সাইটমেন্ট দেখুন!


বিভাস লোধ, কলকাতাঃ ধর্মতলায় ২১ শে জুলাই তৃণমূলের আয়োজন দেখতে শুক্রবার হাজির প্রচুর সবুজ কর্মী, সমর্থকরা।২১ শে জুলাই উপলক্ষে স্টেজ, পরিকাঠামো,খাবার ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থা সব সর্তকভাবে আয়োজন করা হচ্ছে। তা দেখতে আসছেন তৃণমূলের নেতা মন্ত্রীরা। এদিন উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী সহ অন্যান্যরা। তবে এদিন প্রথমবার ২১ শে জুলাইয়ের আয়োজন দেখতে এসেছেন জলপাইগুড়ির পঞ্চায়েত সদস্যা। তিনি ব্রেকিংবাংলার প্রতিনিধিকে জানান, তিনি এই প্রথমবার তার দলের নেতৃত্বে ২১ শে জুলাই তৃণমূলের আয়োজন দেখতে ধর্মতলা এসেছেন।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে তিনি বলেন, তাঁর সব প্রকল্পে পশ্চিমবঙ্গবাসী খুবই উপকারিত হয়েছেন। কন্যাশ্রী, সবুজ সাথী, রুপশ্রী, যুবশ্রী, বাংলাশ্রী ইত্যাদি সমস্ত প্রকল্প পশ্চিমবঙ্গবাসীদের মুগ্ধ করেছেন। ২১ শে জুলাইয়ের প্রস্তুতি দেখে তিনি খুব খুশি হয়েছেন বলে জানান।

প্রসঙ্গত, ২১ শে জুলাই এর মঞ্চ কেমন : মূল মঞ্চ ৫২ ফিট বাই ৪০ ফিট, উচ্চতা ১২ ফিট, মঞ্চ ৩ টি পর্যায়ে ভাগ করা। প্রথম ভাগে শহীদ পরিবারের অতিথিরা। দ্বিতীয় ভাগে বিধায়ক, সংসদ রা থাকবে। তৃতীয় ভাগে অন্যান্য নেতারা থাকবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ভাষন দেবেন মূল মঞ্চের সামনে ৮ ফিট বাই ৮ ফিট ঘেরার মধ্যে। মূল মঞ্চের বাইরে আরো একটি মঞ্চ হবে সেখানে শুধু কাউন্সিলর ও জেলা পরিষদের সভাপতিরা থাকবে। একদম সামনে থাকবে শহীদ বেদী। উল্লেখ্য মঞ্চ জুড়ে ২২-২৫ সিসিটিভি ক্যামেরা।

No comments:

Post a Comment

Post Top Ad