মেয়েকে ৬’শ বার ধর্ষণ বাবার! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 20 July 2018

মেয়েকে ৬’শ বার ধর্ষণ বাবার!

মেয়েকে ৬’শ বার ধর্ষণের দায়ে বাবার ১২ হাজার বছর জেল
নিজের মেয়েকে প্রায় ৬০০বার ধর্ষণ করায় ১২,০০০ বছরের জন্য জেল হতে পারে এক ব্যক্তির৷ ঘটনাটি ঘটেছে মালয়েশিয়ায়৷ জানা গেছে, অপরাধ প্রমাণিত হলে এই ন্যাক্কারজনক কাজের জন্য ১২,০০০বছরের দণ্ড পাবে ওই ব্যাক্তি৷
আদালতের পক্ষ থেকে এক কর্মকর্তা জানান, ৩৬বছরের ডিভোর্সি এই অভিযুক্তের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ দায়ের করতেই দুদিন সময় লেগে যায়৷ এর মধ্যে তার নাবালিক মেয়েকে বিকৃত শারীরিক সম্পর্কে লিপ্ত করার ক্ষেত্রে ৫৯৯টি অভিযোগ ছিল৷ এছাড়া, ধর্ষণ এবং যৌন অপরাধের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে৷
অভিযুক্ত জানায় সে নিরপরাধ৷ অভিযুক্তের জামিন ইতোমধ্যেই খারিজ করে দেওয়া হয়েছে বলে জানা গেছে৷ এও জানা গেছে যে, এই ঘটনায় অভিযোগ দায়ের করেছিলেন নির্যাতিতার মা৷

No comments:

Post a Comment

Post Top Ad