দিঘায় জাল নোট সহ গ্রেপ্তার তিন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 7 July 2018

দিঘায় জাল নোট সহ গ্রেপ্তার তিন



চাঁদনী, দিঘা: দিঘায় বেড়াতে এসে  জাল নোট সহ  পুলিশের জালে ধরা পড়ল তিন দুষ্কৃতি। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে নিউ দিঘার একটি হোটেলে। হোটেল থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে। ধৃতদের নাম স্বর্ণেন্দু খান, বাড়ি  হুগলীর বাসুদেবপুর এলাকায়, রাজু অধিকারী ও  সোমনাথ দাস  নামে দুই দুষ্কৃতিরর বাড়ি হুগলীর পীরতলায়। তাদের কাছ থেকে ৯১০০ টাকার মোট ২৮ টি জাল নোট উদ্ধার হয়েছে। যার মধ্যে ২ হাজার টাকার নোট রয়েছে একটি, ৫০০ টাকার নোট রয়েছে ৩ টি এবং  ২০০ টাকার নোট রয়েছে ২৮ টি। ধৃতদের আজ শনিবার কাঁথি মহকুমা আদালতে তোলা হবে বলে দিঘা থানার পুলিশ জানিয়েছে।

দিঘা থানার ওসি বাসুকিনাথ বন্দ্যোপাধ্যায়  জানিয়েছেন, গোপন সূত্রের খবর পেয়ে শুক্রবার নিউ দিঘার প্রধান গেস্ট হাউস নামে একটি হোটেল  অভিযান চালিয়ে তিন দুষ্কৃতিরর কাছ থেকে জাল নোট উদ্ধার হয়। তাদের কাছে এই জাল নোট কোথা থেকে এলো তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় আরো কেউ যুক্ত রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

No comments:

Post a Comment

Post Top Ad