কলেজে ভর্তি সমস্যায় বলি ছাত্র - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 7 July 2018

কলেজে ভর্তি সমস্যায় বলি ছাত্র



কলেজে ভর্তি সমস্যায় বলি এক ছাত্র ৷ ৭৯ শতাংশ নাম্বার পাওয়ার পর মেরিট লিস্টে নাম থাকা সত্বেও কোথাও ভর্তি হতে না পারায় আত্মঘাতী সোনারপুর থানা এলাকার বোড়ালের বাসিন্দা অম্লান সরকার ৷ এবারই উচ্চমাধ্যমিক পরীক্ষায় সাফল্যের সাথে বিজ্ঞান বিভাগ থেকে পাশ করেছিল সে ৷ বড়াল হাইস্কুলের ছাত্র ছিল অম্লান ৷ এলাকায় ভালো ছাত্র ও ভালো ছেলে হিসেবে পরিচিতি ছিল তার ৷ প্রথমে অ্যান্ড্রুজ কলেজে ভর্তি হওয়ার জন্য যায় সে ৷ মেরিট লিস্ট অনুযায়ী কলেজে ভর্তি হতে গিয়েও কলেজে ছাত্র সংঘর্ষের ঘটনায় ভর্তি হতে পারেনি ৷ অনেকটা সময় অপেক্ষা করার পর কলেজের সাথে যোগাযোগ করেও সমস্যার কোনও সুরাহা হয়নি ৷ পরেরদিন পাটুলির কেকে দাস কলেজও ভর্তির ডেট ছিল ৷ আধঘন্টা দেরীতে পৌঁছানের কারণে মেরিট লিস্টে নাম থাকা সত্বেও তাকে কলেজেই ঢুকতে দেওয়া হয়নি ৷  খুব ভালো আঁকার হাত ছিল তার ৷ অনেকই প্রাইজও পেয়েছে সে ৷ এরপর আর্ট কলেজে ভর্তি হওয়ার চেষ্টা করে সে ৷ কিন্তু সেখানেও ভর্তি হতে পারেনি ৷ তারপর সোনারপুরেরই একটি বেসরকারী ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির জন্য যায় সে ৷ নাম্বারের পার্সেন্টেজ কম থাকায় সেখান থেকেও খালি হাতে ফিরতে হয় তাকে ৷ কলেজ থেকে বাড়ি ফিরে মানসিকভাবে ভেঙে পড়ে সে ৷ গতকাল বাড়িতে যখন কেউ ছিলনা, বাবা কাজে গিয়েছিল মা ছোটভাইকে স্কুলে দিতে গিয়েছিল সেইসময় ঘরের দরজা বন্ধকরে ধুতির সাহায্যে আত্মঘাতী হয় ৷ অম্লানের মত মেধাবী ছাত্রের হঠাৎ এই অকালপ্রয়াণে এলাকাজুড়ে শোকের ছায়া ৷

No comments:

Post a Comment

Post Top Ad