বিশ্বকাপ ভাইরালঃ ৮০০ কোটিতে ‘গার্লফ্রেন্ড’ বদল করছেন রোনাল্ডো! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 5 July 2018

বিশ্বকাপ ভাইরালঃ ৮০০ কোটিতে ‘গার্লফ্রেন্ড’ বদল করছেন রোনাল্ডো!


গার্লফ্রেন্ড পাল্টাচ্ছেন রোনালদো, সঙ্গে বদলাচ্ছেন ঘরও! স্পেনের মাদ্রিদ থেকে নাকি তল্পিতল্পা গুটিয়ে ইতালির তুরিনের দিকে পা বাড়িয়েছেন সিআরসেভেন। সেখানে ‘ইতালির গার্লফ্রেন্ড’ জুভেন্টাসের সঙ্গেই নাকি এবার থেকে ঘর করবেন ক্রিশ্চিয়ানো রোনালদো। স্প্যানিশ পত্রিকা স্পোর্টস-এ প্রকাশিত খবর অনুযায়ী রিয়েল তারকাকে দলে সামিল করতে নাকি ‘ব্ল্যাঙ্ক চেক’ রেখে দিয়েছেন জুভেন্টাসের চেয়ারম্যান আন্দ্রে অ্যাগনেলি।
প্রায় এক দশক ধরে রিয়েল মাদ্রিদের সঙ্গে ঘর করছেন পর্তুগিজ তারকা। যদি জল্পনা সত্যি করে তিনি জুভেন্টাসেই যান, অনেকেই এটাকে গার্লফ্রেন্ড বদলানোর সঙ্গে তুলনা করছেন। কারণ, জুভেন্টাসকে ‘ইতালির গার্লফ্রেন্ড’ বলা হলে স্পেনের রিয়াল মাদ্রিদই বা কম কিসের! যার সঙ্গে এক দশক ‘প্রেম’ করছেন রোনালদো!
প্রসঙ্গত, ফরাসি কিংবদন্তি জিদানের পরিচালনায় তৃতীয় চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পরই দলবদলের কথা জানিয়েছিলেন রোনালদো। চুক্তি ভেঙে রিয়েল কোচের পদ থেকে জিদান সরতেই মাদ্রিদ তারকার দলবদলের খবর আরও জল-সার পায়। রোনালদো নিজে এবিষয়ে কিছু না বললেও ক্লাবের তরফে এই খবর অস্বীকার করা হয়নি। অন্যদিকে, ‘রোনালদো দলবদল করতেই পারেন’ বলে জল্পনা আরও বাড়িয়েছ খোদ রোনালদোর অ্যাজেন্টই। এমনও শোনা গিয়েছে ১০ কোটি ইউরোর বিনিময়ে জুভেন্টাসে যাচ্ছেন সিআরসেভেন।যা প্রায় ৮০০ কোটি টাকা। 

No comments:

Post a Comment

Post Top Ad