আগাম ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগী মৎস্য দপ্তর - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 5 July 2018

আগাম ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগী মৎস্য দপ্তর



ডেঙ্গু প্রতিরোধে এবার উদ্যোগী হল জেলা মৎস্য দপ্তর। মৎস্য  দপ্তরের উদ্যোগে এবং উত্তর দিনাজপুর জেলার  রায়গঞ্জ পুরসভার সহায়তায় শুক্রবার  রায়গঞ্জ শহরের পুর এলাকার বেশ কয়েকটি ওয়ার্ডে বদ্ধ জলাশয় ও নিকাশি নালাগুলিতে  মশাখাদক গাপ্পি মাছ ছাড়ল জেলা মৎস্য দপ্তর। জেলা মৎস্য দপ্তরের রায়গঞ্জ আধিকারিক বিদিশা মন্ডল তার দপ্তরের কর্মীদের নিয়ে এবং রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সাধন বর্মন ও স্যানিটারি ইন্সপেক্টর সুদেব দাসসহ পুরসভার কর্মীরা গাপ্পি মাছ ছাড়ার কর্মসূচীতে অংশগ্রহন করেন। আজ মুলত কলেজপাড়া, দেবীনগর এলাকায় বদ্ধ নালা ও জলাশয়গুলিতে এক হাজার গাপ্পি মাছ ছাড়া হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad