গৌরব দেবনাথ, হাবড়া: ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য অশোকনগর এলাকা। মৃত রাজু বিশ্বাস (১৮) অশোকনগর বাওন ডাঙার বাসিন্দা বাবা মিলন বিশ্বাস কর্ম সূত্রে ভিন রাজ্যে থাকে। এক সপ্তাহ আগে রাজুর মা এক আত্মীয় বাড়িতে ঘুরতে যান। রাজু জ্যাঠা জেঠিমার কাছেই ছিল। রবিবার সন্ধ্যায় জেঠিমার কাছে খাবার খেয়ে নিজের ঘরে চলে যায়, সেখানেই গলায় কাপড় দিয়ে আত্মহত্যা করে। ঘটনার তদন্তে অশোকনগর থানার পুলিশ। সোমবার মৃতদেহ ময়নাতদন্ত বারাসত হাসপাতালে পাঠানো হয়।
No comments:
Post a Comment