চাঁদনী, পূর্ব মেদিনীপুর: সারা দেশের বাছাইকরা মাছ চাষিদের তালিকায় পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া ব্লকের সুদীপ বিকাশ খাটুয়া । কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সরকারী প্রতিষ্টান থেকে পাচ্ছেন জাতীয় পুরস্কার শ্রেষ্ঠ মৎস্যচাষি পুরস্কার ২০১৮ । মাছ চাষ করে ন্যাশানাল এয়ার্ড পাওয়ার-এ সংবাদে এলাকায় দারুন উৎসাহের সৃষ্টি হয়েছে।
কেন্দ্রীয় সরকারের অধীনস্থ আইসিএআর-সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট (সিআইএফআরআই) ব্যারাকপুরের হেড কোয়ার্টারে ১০ই জুলাই মঙ্গলবার জাতীয় মৎস্যচাষি দিবস উদযাপন অনুষ্টানে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া ব্লকের সুদীপ বিকাশ খাটুয়ার হাতে তুলে দেওয়া হবে "শ্রেষ্ঠ মৎস্যচাষি পুরস্কার ২০১৮" । সারা দেশের বিভিন্ন রাজ্য থেকে বাছাইকরা মাছ চাষিদের পুরস্কৃত করছে এই কেন্দ্রীয় সরকারী প্রতিষ্ঠান।
হলদিয়া ব্লকের মৎস্যচাষ সম্প্রসারন আধিকারিক সুমন কুমার সাহু জানান যে, জাতীয় পুরস্কার পাওয়ার এই সংবাদ এসে পৌছেছে। হলদিয়া ব্লকের মাছ চাষিরা মাছ চাষে বিভিন্ন প্রজাতীর মাছ সাফল্যের সাথে চাষ করে চলেছেন। আগেও মহিলা চাষি আরতী বর্মন, মৃন্ময় সামন্ত , নারায়ন বর্মন সেরা মাছ চাষি হিসেবে পুরস্কার পেয়েছেন। এবার সুদীপ বাবুকে মাছ চাষের জন্য *“জাতীয় পুরস্কারে”* পুরস্কৃত করায় এলাকার মাছ চাষিরা আরো বেশী উৎসাহিত হবে এবং সরকারি প্রকল্প রূপায়নে সহায়ক হবে।
স্নাতক পাশ করা বছর ছাপান্নের (বয়সের) সুদীপ বিকাশ খাটুয়া একজন মাছ সংক্রান্ত বহুমুখী প্রতিভাশালী খুব ভাল প্রগতিশীল মাছ চাষি। মাছ চাষে ২0 বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে।
হলদিয়া ব্লকের বাড়বাসুদেবপুর গ্রামে মোট চাষযোগ্য জলাশয়ের পরিমান ৩ হেক্টর বা ২৩ বিঘা।
ইতি পূর্বে হলদিয়া ব্লকের মৎস্যজীবী হিসেবে সেরা মাছ চাষি পুরস্কার পেয়েছেন । রাজ্য *মৎস্য দপ্তর* দ্বারা পরিচালিত বিভিন্ন মৎস্য প্রশিক্ষণ প্রোগ্রামে যোগদান করেন । ব্লক মৎস্য দপ্তরের সাথে নিয়মিত নিবিড় যোগাযোগ রেখে চলেন।
*বসত বাড়ির সন্নিকটে রঙিন মাছের চাষ ও প্রজনন* করান। হলদিয়া বাজারে বেশ কয়েকরকমের শোভাময় এই মাছ বিক্রি করেন একুয়ারিয়াম দোকান গুলিতে । শুধু রঙ্গীন মাছ নয়, উনি *রুই , কাতলা দেশীয় মাছের অধিক উৎপাদন করেন*। হারিয়ে যাওয়া *দেশি মাগুর, শিঙি মাছ চাষের* মাধ্যমে তিনি সেরা উৎপাদন অর্জন করেছেন । *নতুন নতুন প্রজাতীর মাছ চাষেও অধিক আগ্রহ। আমুর কার্প, জয়ন্তী রুই মাছের চাষ* করেছেন সাফল্যের সাথে সর্বোত্তম ফলাফল পেয়েছেন । !*পশ্চিমবঙ্গ সরকারের মৎস্যদপ্তরের *"নিবিড় মাছ চাষের প্রকল্প"* খুব ভালো ভাবে রূপায়ন করেছেন। বিশেষ উল্লেখযোগ্য বিষয় উনি বাড়িতে *হাতে তৈরি মাছের খাবার ব্যবহার করেন*। জৈব জুস প্রয়োগ করে *জৈবিক পদ্ধতে মাছ চাষ করেন*।
সুদীপ বিকাশ খাটুয়ার এই জাতীয় পুরস্কার পাওয়ার সংবাদে মৎস্য উদ্যোক্তাদের মধ্যে নতুন উৎসাহ-উদ্দীপনা ও ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। *মৎস্য সংক্রান্ত সমস্ত রকমের কার্যক্রমে রাজ্যে আদর্শ ব্লক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে হলদিয়া* ।ধারাবাহিকভাবে বিগত কয়েক বছর পর পর মাছ চাষের জন্য রাজ্য ও জাতীয় স্তরে পুরস্কৃত হচ্ছেন হলদিয়ার মাছ চাষিরা , এবার হলদিয়া মাছ চাষে সারা দেশের নজরে।

No comments:
Post a Comment