চাঁদনী, পূর্বমেদিনীপুর :বিদ্যুৎস্পৃট হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার পানিপারুল গ্রামে ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এগরা থানার পানিপারুল গ্রামে বাড়িতে বিদ্যুৎস্পৃট হয়ে মৃত্যু হয় এক ব্যক্তির। নাম রঘুনাথ পাল। বয়স ৩০বছর। মাত্র পাঁচ দিন আগে বিয়ে হয়েছিল।সোমবার তার শ্বশুর বাড়ি যাওয়ার কথা ছিল। নিজের নতুন বাড়িতে ইলেকট্রিক এর ওয়ারিং এর তার গোছাতে গিয়ে বিদুৎস্পৃট হয় সে। পরিবারের লোক দেখতে পেয়ে উদ্ধার করে তাকে এগরা সুপার স্পেসালিটি হাসপাতাল এ নিয়ে গেলে চিকিৎসক রা মৃত বলে ঘোসনা করে।এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

No comments:
Post a Comment