চাঁদনী, নন্দকুমারঃ নো লাইসেন্স, নো বাইক। পথনিরাপত্তা সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমনি বার্তাদেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। আগে লাইসেন্স বানিয়ে বাইক চালানো শেখতে হবে তার পর বাইক কিনে রাস্তায় বেরাতে পারবে। পথ দুর্ঘটনা এড়াতে রাজ্য জুড়ে পালিত হচ্ছে পথ নিরাপত্তা সপ্তাহ। সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পের মধ্যদিয়ে সোমবার পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে নন্দকুমারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় সেই অনুষ্ঠানে পরিবহন মন্ত্রীর পাশাপাপশি উপস্থিত ছিলেন সাংসদ দিবেন্দু অধিকারী, জেলাশাসক রশ্মি কমল, পুলিশ সুপার ভি সলেমন নেশাকুমার, সভাধিপতি মধুরিমা মন্ডল, নন্দকুমারের বিধায়ক সুকুমার দে, ময়নার বিধায়ক সংগ্রাম দোলাই সহ অন্যান্যরা।
No comments:
Post a Comment