গৃহবধূর গায়ে আগুন! যৌতুক - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 7 July 2018

গৃহবধূর গায়ে আগুন! যৌতুক




চাঁদনী, পাঁশকুড়া: অতিরিক্ত পণের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামী  সহ শ্বশুরবাড়ির লোকের বিরুদ্ধে।শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে তমলুকের পদুমবসানে। মৃতার নাম কিস্মতারা বিবি (২১)। গত দুবছর আগে পাঁশকুড়ার বাসিন্দা সেখ আব্দুল কাজির মেয়ের সাথে তমলুক পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুর ইসলামের সাথে কিস্মতারার বিয়ে হয়। অভিযোগ বিয়ের পর থেকে কিস্মতারাকে বাপের বাড়ি থেকে অতিরিক্ত পণ  নিয়ে আসার জন্য চাপ দেওয়া হত। এই নিয়ে কিস্মতারার শ্বশুরবাড়ির লোকেরা অত্যাচার করত। অত্যাচারের মাত্রা বেড়ে যাওয়ায় শনিবার  সকালে গৃহবধূরর হাত পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে খুন করা হয় বলে বাপের  বাড়ির লোকজন এর অভিযোগ ।

মৃতার বাবা সেখ আব্দুল কাজি জানান, শ্বশুরবাড়ির কথা রাখতে বহুবার সাধ্যমত  জামাইকে টাকা দিয়েছি। এবার সেই অর্থের পরিমান অনেক বেশি ছিল। তা না দিতে পারায় জামাই সহ শ্বশুরবাড়ির লোকেরা গায়ে আগুন দিয়ে খুন করেছে। মৃত অবস্থায় তমলুক হাসপাতালে ফেলে পালিয়ে যায় স্বামী  সহ তার পরিবারের অন্যান্যরা। খুনের অভিযোগ জানিয়ে তমলুক থানায় অভিযোগ জানানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক বলে পুলিশ জানিয়েছে। তমলুক থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

মৃতার বাবার আরো অভিযোগ, মেয়ের বিয়ে দেওয়ার পর জানতি পারি নুরের আগে বিয়ে হয়েছিল। আগের পক্ষের স্ত্রীকেও আগুনে পুড়িয়ে মেরেছিল। অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানিয়েছে মৃতার বাপের বাড়ির লোকজন।।

No comments:

Post a Comment

Post Top Ad