অর্ক রায় ,মালদা: দীর্ঘ চার দশক পর মালদা জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের দখল নিল তৃণমূল। এবারের নির্বাচনে কার্যত বিনাপ্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের সমবায়ের সদস্যরা জয়ী হন। শুক্রবার বিকেলে কেন্দ্রীয় সমবায় কার্যকরি কমিটির পদ বিন্যাস এর দিন প্রত্যাশামতোই কমিটির চেয়ারপারসন পদে নিযুক্ত হলেন ইংরেজবাজার পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা তৃণমূল নেত্রী সুমালা আগরওয়ালা। সুমনা দেবীর এই চেয়ারপারসন পদে নিযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই সৃষ্টি হলো আরো একটি নজির ।এই প্রথম রাজ্যে কোন মহিলা কেন্দ্রীয় সমবায় এর চেয়ারপারসন পদ অলংকৃত করলেন।
হাজার ১৯১৬ সালে মালদা সেন্ট্রাল কো-অপারেটিভ, হরিশ্চন্দ্রপুর সেন্ট্রাল কো-অপারেটিভ এবং চাচোল সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক গঠিত হয়। ব্রিটিশ শাসনকালে হাজার ১৯২০ সালে মালদা শহরের সরযু প্রসাদ রোডে অবস্থিত মালদা জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের নতুন ভবন গড়ে ওঠে। ১৯৫৮ সালে মালদা জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংক গুলি চলে আসে একই ছাদের তলায়। পরবর্তীতে বিভিন্ন সরকারি ব্যাংক গুলির মতই সময়ের সাথে নিজেদেরকে সময়োপযোগী করে তোলে কেন্দ্রীয় সমবায় ব্যাংক। বর্তমানে এটিএম এর সুবিধা, কৃষক কার্ড ছাড়াও আরো বিভিন্ন সুবিধা প্রদান করে থাকে এই ব্যাংক। প্রায় ৪০ বছর ধরে এই ব্যাংকের পরিচালন পরিচালনার ক্ষমতায় ছিলেন বামেরা। সম্প্রতি ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টর এ নির্বাচন অনুষ্ঠিত হয় ।এ নির্বাচনে বামেদের পক্ষে কোনো মনোনয়ন জমা না পড়ায় ১২ টির মধ্যে ১১ টি আসনে তৃণমূলের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন। একটি মহিলা পরিচালিত সমবায় নির্বাচন হয়নি। ফলে সহজেই নিরঙ্কুশ ক্ষমতা নিয়ে ভোট দখল করে তৃণমূল ।শুরু থেকেই তৃণমূলের এই বোর্ড দখলের লড়াইয়ের সামনের সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছেন sumala আগরওয়ালা। তাকে চেয়ারপারসন করার সিদ্ধান্তে সীলমোহর রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী । ফলে শুক্রবার প্রত্যাশা মতোই সূমলা দেবী মালদা জেলা সেন্ট্রাল কো-অপারেটিভ লিমিটেডের চেয়ারপার্সন হিসেবে শপথ গ্রহণ করেন।
শপথ গ্রহণের পরই সুমনা আগরওয়ালা জানান, সকলকে সাথে নিয়েই ব্যাংকের শ্রীবৃদ্ধি ঘটানোর চেষ্টা করবে এই বোর্ড। মূলত গরিব মানুষ এবং কৃষকদের দিকেই প্রধান নজর থাকবে এই বোর্ডের। এছাড়াও এই ব্যাংকের মাধ্যমে শিক্ষক এবং সরকারী কর্মচারীরা যাতে সহজে বিভিন্ন ধরনের ঋণ পেতে পারেন সেটাও দেখা হবে ।ব্যাংকের প্রায় সাড়ে চার কোটি টাকা অনাদায়ী ঋণ প্রসঙ্গেও তিনি জানান, দ্রুত এই টাকা আদায়ের চেষ্টা করা হবে। আগামী দিনে এই ব্যাংকে জেলার এক নম্বর ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা করাই এই বোর্ডের প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য হবে বলে তিনি জানান।
যদিও এই নির্বাচন কে কটাক্ষ করতে ছাড়েননি প্রায় চার দশক তাদের হাতে থাকা বামেরা, সমবায় ব্যাংকের বাম নেতা মনসুর রহমান বলেন, ওরা ভোট করে তো ক্ষমতায় আসেনি। জোর করে দখল করেছে। সঠিক ভাবে নির্বাচন হলে তারা বুঝতে পারতেন যে বামদের হারিয়ে ক্ষমতা দখল করা কতটা কঠিন ।তাই এই ঘটনায় আহ্লাদী তো হওয়ার কোনও কারণ নেই।


No comments:
Post a Comment