নিজের আত্মজীবনীতে পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়কের বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ এনেছেন তার দ্বিতীয় স্ত্রী রেহাম খান।
শুধু তাই নয়, এক দলীয় নেত্রী নাকি পাক বিশ্বকাপজয়ী অধিনায়ককে তার যৌনাঙ্গের ছবি পর্যন্ত পাঠাতেন। রেহামের দাবি, সেই ছবি ‘উপভোগ’ করতেন ইমরান।রেহাম খানের দাবি, রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য দলের বিভিন্ন নেত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তুলেছিলেন ইমরান খান। যৌন সম্পর্কের বিনিময়ে দলীয় নেত্রীদের বিভিন্ন সময়ে বিভিন্ন সুবিধা পিটিই নেতা পাইয়ে দেন বলে অভিযোগ দ্বিতীয় স্ত্রীর।
প্রাক্তন পাক অধিনায়কের সঙ্গে ১০ মাসের সংসারে তার সামনেই ইমরান দলীয় নেত্রীদের সঙ্গে ঘনিষ্ঠ হতেন বলে অভিযোগ। আরও অভিযোগ, বহুক্ষেত্রেই জোর করে ঘনিষ্ঠ হওয়ার পর গর্ভপাতেও বাধ্য করেন পিটিই নেতা।
বিস্ফোরক অভিযোগ, ইমরান খানের ‘বিকৃত’ যৌন পছন্দ থেকে বাদ যেতেন না পুরুষও। নিজের ব্যক্তিত্বের প্রভাব খাটিয়ে বিভিন্ন সময় বিভিন্ন পুরুষের সঙ্গেও নাকি ‘সম্পর্ক’ তৈরি করেছিলেন ইমরান। তবে এতসব ‘কুকথা’র পরেও পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নকে সফল করার জন্য ইমরান খানের হার না মানা লড়াইকে কুর্নিশ জানিয়েছেন প্রথম স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথ।
No comments:
Post a Comment