সলমনের চেয়ে আয় বেশি অক্ষয়ের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 17 July 2018

সলমনের চেয়ে আয় বেশি অক্ষয়ের

বিশ্বের সর্বোচ্চ অায় করা ১০০ জন তারকার তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন ফোবস। যেখানে বিশ্বের শীর্ষ উপার্জনকারী হিসেবে জায়গা করে নিয়েছেন মার্কিন বক্সার ফ্লয়েড মেওয়েদার। আর এ তালিকায় যুক্ত হয়েছেন বলিউড তারকা অক্ষয় কুমার ও সালমান খান।

ফোবসের তথ্য অনুযায়ী, ৫০ বছর বয়সী অভিনেতা অক্ষয় কুমার এ বছর সাড়ে চার কোটি মার্কিন ডলার আয় করেছেন। ভারতীয় রুপিতে যা প্রায় ৩০৭ কোটি। অক্ষয় কুমার অভিনীত ‘টয়লেট এক প্রেমকথা’ আর ‘প্যাডম্যান’ দারুণ ব্যবসাসফল হয়েছে। পাশাপাশি তিনি ২০টি ভিন্ন ভিন্ন ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়ে মোটা অঙ্কের অর্থ আয় করেছেন। এদিকে এ বছর সালমান খানের আয়ের পরিমাণ ৩ দশমিক ৭৭ কোটি মার্কিন ডলার, অর্থাৎ ২৫৭ কোটি রুপি।ফোবসের তালিকায় বলিউডের সুলতান খ্যাত অভিনেতা সালমান খানকে টপকে গেছেন অক্ষয় কুমার। ১০০ জনের এই তালিকায় অক্ষয়ের স্থান ৭৬ আর সালমানের নাম আছে ৮২ নম্বরে। তবে অবাক করার বিষয়, ফোর্বসের এই তালিকায় আমির খান ও শাহরুখ খানের নাম নেই।
এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন অভিনেতা জর্জ ক্লুনি। এ ছাড়া প্রখ্যাত ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো ১০, পপ তারকা কেটি পেরি ১৯, টেনিস খেলোয়াড় রজার ফেদেরার ২৩ নম্বর স্থানে আছেন।

No comments:

Post a Comment

Post Top Ad