মুরগির সঙ্গে যৌনতা কিশোরের! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 17 July 2018

মুরগির সঙ্গে যৌনতা কিশোরের!



পাকিস্তানের পাঞ্জাবে মুরগির বিরুদ্ধে যৌন সহিংসতার অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমে খবর বের হয়েছে।
দেশটির ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউনের এক খবরে বলা হয়, পাঞ্জাবের হাফিজাবাদের বাসিন্দা মানসাব আলি জালাপুর ভাটিয়ান পুলিশ স্টেশনে তার প্রতিবেশী ১৪ বছরের ওই কিশোরের বিরুদ্ধে ১১ নভেম্বর তার একটি মুরগি ‘অপহরণ’ এবং ‘যৌন সহিংসতার’ অভিযোগ আনেন।
এফআইআর এ মানসাব আলি বলেন, “কিশোরের যৌন সহিংসতার শিকার মুরগিটি মারা গেছে। নাসরুল্লাহ এবং তুফায়েল নামে দুই ব্যক্তি এ ঘটনার প্রত্যক্ষদর্শী।”
থানার হাউজ অফিসার সরফরাজ আঞ্জুম এক্সপ্রেস ট্রিবিউনকে বলেন, মুরগিটির ময়নাতদন্তে যৌন সহিংসতার আলামত পাওয়ায় ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, “ওই কিশোরও নিজের অপরাধ স্বীকার করেছে। যৌন হতাশা থেকে সে এটা করেছে বলে আমাদের জানিয়েছে।”
মৃত মুরগির শরীর থেকে সংগ্রহ করা নমূনা পরীক্ষার ফল এখনও পাওয়া যায়নি বলেও জানান তিনি।

No comments:

Post a Comment

Post Top Ad