আলিয়ার সাজ দেখে কি করল রণবীর? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 3 July 2018

আলিয়ার সাজ দেখে কি করল রণবীর?


আলিয়া ভাটকে ইদানীং যতই দেখছেন, ততই নাকি মুগ্ধ হচ্ছেন নীতু সিং। তাঁর ছেলে রণবীর কাপুর এখন আলিয়া ভাটের প্রেমে ডুবে আছেন। যখনই আলিয়াকে কোথাও দেখছেন, কাছে ডেকে নিচ্ছেন, তাঁর সাজের প্রশংসা করছেন, কুশল জানতে চাচ্ছেন। আর নীতু সিং কিন্তু সবার সামনেই আলিয়ার প্রশংসা করছেন। আলিয়ার ব্যাপারে নিজের মুগ্ধতা প্রকাশ করতে এতটুকু কুণ্ঠাবোধ করেন না। আলিয়া ভাট নিজেও সুযোগ পেলেই নীতু সিংয়ের কাছে ছুটে যান, তাঁর সঙ্গে সময় কাটান।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় মুম্বাইয়ে ভারতের অন্যতম ধনকুবের ও রিলায়েন্স গ্রুপের মালিক মুকেশ আম্বানির ছেলে আকাশ আম্বানি আর শ্লোক মেহতার প্রি-এনগেজমেন্ট পার্টিতে আমন্ত্রিত ছিলেন আলিয়া ভাট। আরও অনেক বলিউড তারকার পাশাপাশি সেখানে এসেছিলেন নীতু সিং আর রণবীর কাপুরও। তবে সেদিন রণবীর কাপুর আর আলিয়া ভাট একসঙ্গে আসেননি। এসেছেন আলাদাভাবে। জানা গেছে, রণবীরের প্রায় এক ঘণ্টা পর সেই পার্টিতে আসেন আলিয়া।আকাশ আম্বানি আর শ্লোক মেহতার প্রি-এনগেজমেন্ট পার্টিতে আলিয়া ভাট পরেছিলেন মনীশ মালহোত্রার তৈরি একটা কাস্টম মেড ডিজাইনার ব্রোকেড শাড়ি। সঙ্গে ছিল আম্রপালির একটা কানবালা। চুলে একটা খোঁপা করে চারপাশ দিয়ে মালা পেঁচিয়ে নেন, কপালে একটা টিপ পরেন। আর তা দেখে আলিয়ার দিক থেকে চোখ সরাতেই পারছিলেন না নীতু সিং। পার্টিতে সবার সামনেই আলিয়ার সাজ নিয়ে নিজের মুগ্ধতার কথা বললেন তিনি, আলিয়ার ব্যাপারে প্রশংসাও করেছেন।

আকাশ আম্বানি আর শ্লোক মেহতার প্রি-এনগেজমেন্ট পার্টির জন্য নিজেকে প্রস্তুত করে সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন আলিয়া ভাট। সঙ্গে লিখেছেন, ‘দেখো!’ আলিয়াকে সেদিন সামনাসামনি দেখার আগেই ইনস্টাগ্রামে তাঁর পোস্ট করা ছবি দেখেছেন; সঙ্গে একটা ইমোজি ব্যবহার করেন নীতু সিং। সেই ইমোজির মধ্য দিয়ে তিনি নিজের অনুভূতি প্রকাশ করেছেন। সেদিন আলিয়াকে দেখে মুগ্ধ হন রণবীর সিংও। এ ছাড়া সম্প্রতি নতুন ছবি ‘রাজি’র প্রচারণা অনুষ্ঠানে আলিয়ার সাজ দেখে নীতু সিং মন্তব্য করেন, ‘গর্জিয়াস!’

গত শুক্রবার মুক্তি পেয়েছে হিন্দি ছবি ‘সঞ্জু’। বলিউড তারকা সঞ্জয় দত্তের জীবনের কিছু গল্প নিয়ে এই ছবির কাহিনি। এখানে ‘সঞ্জু’ চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। ভারতজুড়ে এখন ‘সঞ্জু’ ছবির জয়জয়কার। বলিউডের বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ বলেছেন, শুক্রবার মুক্ত পাওয়ার পর প্রথম তিন দিনে ছবিটি আয় করেছে ১২০ দশমিক শূন্য ৬ কোটি রুপি। এর মধ্যে প্রথম দিন ৩৪ দশমিক ৭৫ কোটি রুপি, দ্বিতীয় দিন ৩৮ দশমিক ৬০ কোটি রুপি আর তৃতীয় দিন ৪৬ দশমিক ৭১ কোটি রুপি আয় হয়েছে। ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য প্রশংসিত হচ্ছেন রণবীর কাপুর।

No comments:

Post a Comment

Post Top Ad