অমরনাথ পথে স্বর্গবাসী ৫ তীর্থযাত্রী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 4 July 2018

অমরনাথ পথে স্বর্গবাসী ৫ তীর্থযাত্রী



অমরনাথ যাওয়ার পথে ব্রারিমার্গের কাছে ধস নেমে মৃত্যু হল পাঁচজনের। আহত হয়েছে আরও তিনজন। ঘটনাস্থানে পৌঁছেছেন উদ্ধারকারী দলের সদস্যরা।মৃতদের মধ্যে চারজন পুরুষ ও একজন মহিলা রয়েছে বলে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন। মৃতদেহগুলিকে বালতাল বেস হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তবে তাদের পরিচয় এখনও জানা যায়নি।
গতকাল সকালেই আচমকা হড়পা বানে ভেসে যায় বালতাল বেস ক্যাম্পের কার পার্কিং এরিয়া। এর জেরে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ক্যাম্প এরিয়া সুরক্ষিত রয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়। পুলিশের পাশাপাশি ঘটনাস্থানে পৌঁছান বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা।


এদিকে প্রবল বৃষ্টি ও ধসের জেরে ২৮ জুন থেকে অমরনাথ যাত্রা স্থগিত রাখা হয়েছে। এর মধ্যেই বিপদসীমার উপর দিয়ে বইছে ঝিলম নদীর জল। জারি হয়েছে বন্যার সতর্কতা।

আবহাওয়ার উন্নতি হলেই যাত্রার অনুমতি দেওয়া হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। 

No comments:

Post a Comment

Post Top Ad