কি জ্বালা! যুবকের মগডালে রোষের মুখে পুলিশ, দমকল - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 4 July 2018

কি জ্বালা! যুবকের মগডালে রোষের মুখে পুলিশ, দমকল



অজ্ঞাত পরিচয় এক যুবককে গাছের মগডাল থেকে উদ্ধারের পর গ্রামবাসীদের রোষের মুখে পড়ে রাজগঞ্জ থানার পুলিশ ও শিলিগুড়ির দমকলকর্মীরা । ক্ষিপ্ত  জনতার ছোড়া ঢিলে আহত হয়েছেন রাজগঞ্জ থানার এক এসআই সহ পাচ জন পুলিশ কর্মী এবং সুজয় চন্দ নামে এক জনদমকলের অফিসার । এই ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে রাজগঞ্জ থানার পুলিশ । উদ্ধার হওয়া যুবকের সঠিক পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে । সোমবার রাতে ঘটনাটি ঘটেছে রাজগঞ্জের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের মহানভিটায় ।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গিয়েছে, এই দিন অজ্ঞাতপরিচয় ওই যুবককে এলাকায় বেশকিছুক্ষন উদ্দেশ্যহীন ভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় ।এলাকাবাসীরা ছেলেধরা সন্দেহে তাড়া করলে গ্রামের পাশে এক গাছের মগডালে চড়ে বসে । গ্রামবাসীরা নীচে নামানোর  অনেক চেষ্টা করলেওবিফল হয় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌচ্ছায় রাজগঞ্জ থানার পুলিশ এবং শিলিগুড়ির দমকলের একটি ইঞ্জিন । অনেক চেষ্টার পর যুবককে রাত ৮টানাগাদ নামানো হয় । অজ্ঞাত পরিচয় যুবককে নীচে পেয়ে ক্ষোভে ফেটে পরেন এলাকাবাসী । শুরু হয় গনপিটুনি । পুলিশ বাধা দিতেই ক্ষিপ্ত জনতাপুলিশ ও দমকল কর্মীদের উপর পাথর ছুরতে শুরু করেন । এতে কয়েক জন পুলিশ ছাড়াও দমকল কর্মী আহত হন । কোনরকমে জনতার হাতথেকে ওই যুবককে ছাড়িয়ে থানায় নিয়ে যায় পুলিশ । আহত এএসআই বিশ্বজিৎ সাহা এবং ওই যুবককে চিকিৎসার জন্য রাজগঞ্জ গ্রামীণহাসপাতালে নিয়ে যাওয়া হয় । রাজগঞ্জ থানা পুলিশ এই ঘটনায় রাতেই মহানভিটা থেকে জনকে গ্রেপ্তার করেছে ।  পুলিশ জানিয়েছে,গ্রামবাসিদের ঢিলের আঘাতে পাচ জন পুলিশ এবং দমকলের এক অফিসার আহত হয়েছেন । সরকারি কাজে বাধা এবং পুলিশ ও দমকল কর্মীদেরউপর হামলার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে । তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা করা হয়েছে । ধৃতদের মঙ্গলবার জলপাইগুড়িআদালতে পাঠানো হয়েছে । তবে ওই অবাঙালী ওই যুবকের পরিচয়  এবং কেনো ওই যুবক ওখানে গিয়েছিল তা তদন্ত করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে ।

সূত্র : প্রেসকার্ডনিউজ 

No comments:

Post a Comment

Post Top Ad