অমিত শাহ দেখা করবেন রামোজি রাওয়ের সঙ্গে! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 13 July 2018

অমিত শাহ দেখা করবেন রামোজি রাওয়ের সঙ্গে!


শুক্রবার তেলাঙ্গানা সফরে আসছেন বিজেপি -র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। এখানে এসে জনসম্পর্ক অভিযানের অঙ্গ হিসেবে রামোজি গ্রুপের চেয়ারম্যান রামোজি রাও, ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল ও শিল্পপতি শ্রীনু রাজুর সঙ্গে দেখা করবেন তিনি।বিজেপি-র সূত্রে জানা গেছে, একদিনের জন্য আজ তেলাঙ্গানা সফরে আসছেন অমিত শাহ। দলীয় কর্মসূচিতে যোগদানের পাশাপাশি দেখা করবেন পদ্মবিভূষণ রামোজি রাওয়ের সঙ্গে। দেখা করবেন সাইনা নেহওয়াল ও শ্রীনু রাজুর সঙ্গেও। তাঁদের সামনে মোদি সরকারের চার বছরের সাফল্য তুলে ধরবেন তিনি। আরও জানা গেছে, আগামী লোকসভা ভোটের আগে এই রাজ্যে দল কতটা প্রস্তুত রয়েছে তা দেখতে বৈঠক করবেন বিস্তারকদের সঙ্গে। এছাড়া দলের ম্যানেজমেন্ট কমিটির সঙ্গেও একটি বৈঠক করার কথা রয়েছে তাঁর। 

No comments:

Post a Comment

Post Top Ad