
কোচবিহার, ১৩ জুলাই : মদনমোহনের রথযাত্রার বাজেট বাড়াল রাজ্য সরকার। ২৫ হাজার টাকা বাজেট বাড়িয়ে তা করা হল ২ লাখ ২৭ হাজার টাকা।
কোচবিহারের রাজাদের কুলদেবতা মদনমোহন ও তাঁর সঙ্গে রাজমাতা ও ডাঙ্গরাই মন্দিরের দুই মদনমোহনও রথে চড়ে মাসির বাড়ি যান। অন্য জায়গায় জগন্নাথ, বলরাম ও শুভদ্রা রথে চড়ে মাসির বাড়ি গেলেও এখানে তার ব্যতিক্রম হয়।
সাতদিন ধরে মাসির বাড়ি থাকার পর উলটো রথের দিন বড় মদনমোহন তাঁর সঙ্গীদের সঙ্গে ফিরে আসেন মদনমোহন মন্দিরে। আগামীকাল বিকেল ৪ টে ১০ মিনিটে বৈরাগীদিঘির ধারে গড়ে ওঠা মদনমোহন মন্দির থেকে শুরু হবে রথযাত্রা।
যে সাতদিন মদনমোহন তাঁর সঙ্গীসাথীদের নিয়ে গুঞ্জবাড়িতে মাসির বাড়িতে থাকবেন সেই কদিন ওই মন্দিরে কীর্তন সহ বিশেষ ভোগের ব্যবস্থা করা হয়। এবার রথযাত্রাকে সুষ্ঠভাবে সম্পন্ন করতে কড়া পুলিশি ব্যবস্থা করা হচ্ছে। সাদা পোশাকের পুলিশের পাশাপাশি থাকছে স্নিফার ডগও। এছাড়া রথের মেলায় ঢোকার ক্ষেত্রে মেটাল ডিটেক্টর লাগানো হবে।

No comments:
Post a Comment