পাকিস্তানের নির্বাচনে ১১৯টি আসনে এগিয়ে রয়েছে ইমরান খানের দল। ভারতের প্রতিবেশী দেশে এই মুহূর্তে সরকার গড়তে প্রয়োজন ১৩৭টি আসন। ফলে, ম্যাজিক ফিগার থেকে অল্পই পিছিয়ে তেহরিক-ই-ইনসাফ। ফলে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফকে নিয়ে ইতিমধ্যেই জোর জল্পনা শুরু হয়েছে।
ইমরান খান-ই কি এবার পাকিস্তানের হাল ধরবে? তার মধেই এবার ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের এক প্রার্থী কি করলেন জানেন?
সম্প্রতি সোশ্যাল সাইটে তেহরিক-ই-ইনসাফের এক প্রার্থীর ছবি ভাইরাল হয়। সেখানে দেখা যায়, তেহরিক-ই-ইনসাফের ওই প্রার্থী নিজের ছবি সঙ্গে মাধুরী দীক্ষিত এবং অমিতাভ বচ্চনের মুখ জুড়ে পোস্টার দিয়েছেন।
অর্থাৎ বলিউডের ‘শাহেনশা’ এবং ‘ধকধক গার্ল’কে আশ্রয় করেই সাধারণ মানুষের কাছে ভোট চেয়েছেন তিনি। পাকিস্তানে বলিউডের জনপ্রিয়তা যে কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে, তা তেহরিক-ই-ইনসাফের ওই প্রার্থীর পোস্টার দেখলেই স্পষ্ট।
ইমরান খানের দলের প্রার্থীর ওই কীর্তি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল সাইটে।

No comments:
Post a Comment